Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateTvs Launched New Raider 125 In Marvel Edition And Its A Feature Packed Bike
Bike News

মার্ভেল এডিশনে নতুন বাইক ঘোষণা TVS এর, ফিচার দেখে হাঁ হয়ে যাবেন আপনিও

খতম Honda Sp 125, নতুন থিমের সাথে আসছে TVS এর নতুন বাইক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 4, 2023 7:16 PM

TVS মোটরস আবারো মার্ভেল থিমের ওপর ভিত্তি করে দুর্দান্ত একটি মোটরসাইকেল নিয়ে এসেছে বাজারে। এর আগেও মার্ভেল থিমের ওপর বিভিন্ন স্কুটার এবং বাইক নিয়ে এসেছে TVS। এবার Raider মার্ভেল থিম সহ Raider বাইকটি নিয়ে হাজির হয়েছে তারা। দুর্দান্ত ডিজাইন এবং পারফরম্যান্সের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাইকটি।

Advertisements

Apache বাইকের সাফল্যের পর সেই পদাঙ্ক অনুসরণ করে বাজারে Raider বাইক লঞ্চ করেছে TVS। নতুন থিম তরুণ প্রজন্মকে আরো বেশী আগ্রহী করে তুলবে। বাইক-প্রেমীদের চমক দিতে মার্ভেল থিমের উপর ভিত্তি করেই সুপার স্কোয়াড এডিশন নিয়ে আসছে সংস্থাটি।

Advertisements

একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।মার্ভেল এডিশনে নতুন বাইক ঘোষণা TVS এর, ফিচার দেখে হাঁ হয়ে যাবেন আপনিও

Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.2 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।

মার্ভেল এডিশনে নতুন বাইক ঘোষণা TVS এর, ফিচার দেখে হাঁ হয়ে যাবেন আপনিওএক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 67 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125। গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। প্রসঙ্গত, গাড়ির তেল ফুরিয়ে আসলেও আগে থেকেই জানতে পারবেন আপনি। এছাড়া নিজে থেকেই নিকটবর্তী পেট্রোল পাম্পে নিয়ে যাবে Raider 125। ফিচারপ্যাকড গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 99,000 টাকা! এই দামে Raider 125 Honda Motors এর SP 125 কে জোর টক্কর দেবে।