Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThese Are The 3 Best Electric Cycles Under Rs 30000 In Indian Market Check Out Now
Bike News

বাইক বা স্কুটার কেনার টাকা নেই? নিত্য যাতায়াতের জন্য বেস্ট এই ৩টি ই-সাইকেল, রইল ডিটেলস

ইলেকট্রিক স্কুটার কিনতে পারছেন না? কম বাজেটে এই সাইকেলগুলো দেখতেই পারেন। গুনমানে টেক্কা দিতে পারে বড় বড় গাড়িকেও।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 2, 2023 2:42 PM

বর্তমানে মানুষের মধ্যে সাইকেলের চল বেড়েছে অনেকখানি। এক তো জ্বালানি তেলের দাম অন্যদিকে ইলেক্ট্রিক স্কুটারের দাম অত্যধিক বেশি। তাই সব মিলিয়ে ওল্ড স্কুল সাইকেল মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু আর চিন্তা নেই, একদম বাজেটের মধ্যেই চলে এলে সেরা তিন ইলেকট্রিক সাইকেল।

Advertisements

1) EMotorad X1 Mountain : বাইক বা স্কুটার কেনার টাকা নেই? নিত্য যাতায়াতের জন্য বেস্ট এই ৩টি ই-সাইকেল, রইল ডিটেলসবর্তমান সময়ে এই বাইকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে থাকা 36V 7.65 Ah লিথিয়াম-আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক আপনাকে 40 কিমি রেঞ্জ দেবে। 250 ওয়াটের মোটর সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। বাজারে এই ই-সাইকেল 24,999 টাকায় বিক্রি হবে।

Advertisements

2) Tata Stryder Zeeta Plus : বাইক বা স্কুটার কেনার টাকা নেই? নিত্য যাতায়াতের জন্য বেস্ট এই ৩টি ই-সাইকেল, রইল ডিটেলসটাটাদের তৈরী এই সাইকেল আপনাকে 30 কিমি রেঞ্জ দেয়। সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। গাড়িতে থাকা 36V 6 Ah ব্যাটারি প্যাক 4 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। এই সাইকেলটি কিনতে আপনাকে 29,650 টাকা খরচ করতে হবে।

3) Hero Lectro : Hero LectroHero তাদের Lectro সিরিজের অধীনে তিনটি ই-সাইকেল লঞ্চ করে। এগুলোর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে 38,599 টাকা। 30 কিমি রেঞ্জ দেয় এই সাইকেল এবং সেই সাথে অ্যান্টি স্কিড অ্যালয় প্যাডেল আপনাকে অতিরিক্ত সুবিধা দেয় চালানোর সময়। 250 ওয়াট BLDC মোটর সহ গাড়িটি 25 কিমি বেগে ছুটতে পারে। এখানে একটি LED ডিসপ্লেও রয়েছে।