Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsThese Are The Top 10 Best 7 Seater Car For Indian Families
Car News

Top 10 Family Car: ফ্যামিলি কার হিসেবে বেস্ট দুর্দান্ত মাইলেজ দেওয়া এই ১০ গাড়ি, দেখুন দাম ও ফিচার্স

ভারতীয় পরিবার প্রথায় পাশ্চাত্য থেকে আমদানি করা নিউক্লিয়ার ফ্যামিলির চল বেড়েছে ঠিকই কিন্তু এখনো দেশের বেশিরভাগ পরিবারই জয়েন্ট ফ্যামিলির মধ্যে আসে। একান্নবর্তী পরিবারগুলোতে ৭ আসনের গাড়ির চাহিদাই বেশি। ফ্যামিলি কারের ক্যাটেগরিতে তাহলে কোন গাড়ি কেনা উচিৎ আপনার? চলুন সেই নিয়েই…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 25, 2023 2:30 PM

ভারতীয় পরিবার প্রথায় পাশ্চাত্য থেকে আমদানি করা নিউক্লিয়ার ফ্যামিলির চল বেড়েছে ঠিকই কিন্তু এখনো দেশের বেশিরভাগ পরিবারই জয়েন্ট ফ্যামিলির মধ্যে আসে। একান্নবর্তী পরিবারগুলোতে ৭ আসনের গাড়ির চাহিদাই বেশি। ফ্যামিলি কারের ক্যাটেগরিতে তাহলে কোন গাড়ি কেনা উচিৎ আপনার? চলুন সেই নিয়েই জানাচ্ছি।

Advertisements

বাজেট গাড়ি থেকে শুরু করে প্রিমিয়াম, দেখে নিন কোন গাড়ি গুলো কিনবেন আপনি।

Advertisements

১) Renault Triber : ৭ আসনের গাড়ির কথা উঠলে Renault Triber সেখানে বেশ নাম কুড়িয়েছে। ফরাসি কোম্পানিটি মাত্র ৬.৩৩ লক্ষ টাকায় দারুণ গাড়ি লঞ্চ করেছে ভারতের বাজারে। গাড়িটির মাইলেজও দারুণ, কারণ প্রতি লিটারে সেটি ২৩ কিমি ছুটতে পারে।

২) Kia Carens: ২০২২ সালেই ভারতে এই গাড়িটি লঞ্চ করে KIA Motors। আর তারপর থেকেই ৭ আসনের ক্যাটেগরিতে গাড়িটির চাহিদা বেড়েছে অনেকখানি। ১০.৪৪ লক্ষ টাকা থেকে এটির দাম শুরু হয়। স্লিক ডিজাইনের জন্য মানুষের কাছে ভারী পছন্দের সেই গাড়িটি।Top 10 Family Car: ফ্যামিলি কার হিসেবে বেস্ট দুর্দান্ত মাইলেজ দেওয়া এই ১০ গাড়ি, দেখুন দাম ও ফিচার্স

৩) Maruti Suzuki Ertiga: দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারকের Maruti Suzuki এর Ertiga MPV বলতে গেলে এই সেগমেন্টের লিডার। ২০ কিমি মাইলেজের সাথে ৮.৪৯ লক্ষ টাকায় পাওয়া যায় গাড়িটি।

৪) Maruti Suzuki XL6: Ertiga গাড়িটির প্রিমিয়াম ভার্সন XL6। প্রিমিয়াম লুক এবং উন্নত ফিচার সহ XL6 আপনার পরিবারের জন্য সেরা বিকল্প৷ এই গাড়িতে আপনি সমস্ত প্রিমিয়াম বৈশিষ্ট্যই উপলব্ধ। ১১.৪১ লক্ষ টাকা থেকে দাম শুরু হয় এবং সবচেয়ে দামী ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১৪.৬৭ লক্ষ টাকা।

৫) Tata Safari: টাটা মোটরসের সাফারি গাড়িটি SUV ক্যাটাগরির অধীনে আসে। বিগত ২৫ বছর ধরে ভারতের বাজারে নিজের স্থান বানিয়েছে Tata Safari। নিরাপত্তা থেকে শুরু করে প্যানোরামিক সানরুফ এবং ADAS এর মতো বৈশিষ্ট্যগুলি আপনার রাইডকে আরো উন্নত করে তোলে। সেজন্যই টাটা সাফারির এর চাহিদা যে, আপাতত গাড়িটি কিনতে লম্বা অপেক্ষা করতে হবে আপনাকে। ৭ আসনের টাটা সাফারির দাম শুরু হচ্ছে ১৫.৬৪ লক্ষ টাকা থেকে।

৬) Mahindra XUV 700: 7-সিটার SUV-এর কথা বললে, মাহিন্দ্রার নাম না নিয়ে উপায় নিউ। XUV 700 এমন একটি গাড়ি যা পরিবারের জন্য আদর্শ। আরামদায়ক এবং হাই পারফর্মিং গাড়ি এটি। ১৭.২০ লক্ষ টাকা থেকে মিলবে XUV 700। পেট্রোল এবং ডিজেল, উভয় ভ্যারিয়েন্টে রয়েছে গাড়িটি।Top 10 Family Car: ফ্যামিলি কার হিসেবে বেস্ট দুর্দান্ত মাইলেজ দেওয়া এই ১০ গাড়ি, দেখুন দাম ও ফিচার্স

৭) Hyundai Alcazar: Alcazar কে প্রিমিয়াম 7 সিটারের মধ্যেও গণনা করা হয়। মাহিন্দ্রার XUV 700 কে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেয় Alcazar। প্যানোরামিক সানরুফ, থেকে উন্নত পারফরম্যান্স সবই রয়েছে এই গাড়িতে। ১৬.৭৭ লক্ষ থেকে ২১.১৩ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে Hyundai Alcazar।

৮) MG Hector : সম্প্রতি MG মোটরস তাদের প্রিমিয়াম SUV হেক্টরের একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে মার্কেটে। নয়া ৭ আসনের গাড়িটির দাম শুরু শুরু হচ্ছে ১৪.৭২ লক্ষ টাকা থেকে। প্রিমিয়াম ফিচারের সাথে আসে নতুন Hector।

৯) Toyota Innova crysta : ৭ আসনের গাড়িতে Toyota থাকবেনা তা হয় নাকি। তাদের Innova সিরিজের গাড়িগুলো বিখ্যাত নিজেদের পারফরম্যান্স এবং আরামের জন্য। ২.৪ লিটারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন সমেত গাড়িটির দাম শুরু হচ্ছে ১৯.১৩ লক্ষ টাকা থেকে।

১০) Maruti Suzuki Eeco: Maruti Suzuki Eeco এই তালিকায় সবচেয়ে সস্তা কিন্তু মাইলেজের দিক দিয়ে সবচেয়ে উন্নয় গাড়ি। ৫ এবং ৭ আসনের বিকল্পের সাথে আসে গাড়িটি। ২৪ কিমি মাইলেজ সহ গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.২৭ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ ৬.৫৩ লক্ষ টাকা পর্যন্ত দাম রয়েছে সেটির।