Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Powerful Superbikes Are Launching In India Never Mind Ktm And Yamaha
Bike News

ভারতে লঞ্চ হচ্ছে নতুন শক্তিশালী সুপারবাইক, পাত্তা পাবেনা KTM এবং Yamaha

বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ দুই চাকার বাজার ভারত। স্বাভাবিক ভাবেই এই বাজারের ভাগ ছাড়তে রাজি নয় কোনো কোম্পানি। একইরকম ভাবে এতদিন কেবল স্কুটার বিক্রি করলেও ইটালিয়ান কোম্পানি Aprilia তাদের নতুন বাইক আনছে ভারতের বাজারে। আগামীকালই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে Aprilia RS…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 10, 2023 2:09 PM

বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ দুই চাকার বাজার ভারত। স্বাভাবিক ভাবেই এই বাজারের ভাগ ছাড়তে রাজি নয় কোনো কোম্পানি। একইরকম ভাবে এতদিন কেবল স্কুটার বিক্রি করলেও ইটালিয়ান কোম্পানি Aprilia তাদের নতুন বাইক আনছে ভারতের বাজারে। আগামীকালই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে Aprilia RS 457।ভারতে লঞ্চ হচ্ছে নতুন শক্তিশালী সুপারবাইক, পাত্তা পাবেনা KTM এবং Yamaha

Advertisements

ইতালির সংস্থা Piaggio অধীন এপ্রিলিয়ার এই বাইক ইতিমধ্যে সাড়া ফেলেছে বাজারে। Aprilia RS 660 এর অনুকরণেই আসছে নতুন RS 457। Aprilia এর মূল লক্ষ্য KTM এর বাজার। KTM RC 390 এবং 390 Duke এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে Aprilia RS 457। নতুন ইটালিয়ান বাইকটিতে আপনি স্প্লিট LED হেডল্যাম্প, স্প্লিট সিট, প্যারালাল টুইন সিলিন্ডার সহ একগুচ্ছ আকর্ষণীয় ফিচারস দেখতে পাবেন।

Advertisements

ভারতে লঞ্চ হচ্ছে নতুন শক্তিশালী সুপারবাইক, পাত্তা পাবেনা KTM এবং Yamaha

প্রায় এক মাস আগে আন্তর্জাতিক বাজারের জন্য দাম এবং প্রি-অর্ডার ঘোষণা করে Aprilia। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইকটির দাম রয়েছে 6,899 ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 5.74 লক্ষ টাকা। ভারতের বাজারে Aprilia RS 457-এর দাম থাকবে 4 লক্ষ টাকারও নিচে। আশা করা হচ্ছে যে, Aprilia RS 457 বাইকের এক্স শোরুম দাম শুরু হবে 3.8 লক্ষ টাকা থেকে।

Aprilia RS 457 বাইকে 457 সিসির লিকুইড কুল 4 ভালভ ইঞ্জিন পাবেন। ইঞ্জিনটি সর্বোচ্চ 47hp শক্তি উত্পন্ন করতে পারে। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। Aprilia RS 457 এর ইঞ্জিন বাইকটিকে অন্যান্য বাইকের থেকে বেশ কিছুটা এগিয়ে রাখে। যদিও মোট কত টর্ক তৈরি হয় তা এখনও অজানা থেকে গিয়েছে।

ভারতে লঞ্চ হচ্ছে নতুন শক্তিশালী সুপারবাইক, পাত্তা পাবেনা KTM এবং Yamaha

Aprilia RS 457 বাইকে ডুয়াল চ্যানেল ABS, থ্রি লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সাথে একাধিক রাইডিং মোড, LED লাইটিং, TFT স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি সহ একগুচ্ছ ফিচার্সের সাথে আসে বাইকটি। বাইকে থাকছে স্প্লিট সিট, ট্রাই LED হেডল্যাম্প যা বাইকের পুরো ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাজারে Aprilia এর মূখ্য প্রতিযোগিতা KTM RC 390 এর সাথে। KTM এর বাইকটি ছাড়াও Kawasaki Ninja 300, Kawasaki Ninja 400, BMW G 310 R এর মতো বাইকের সাথেও প্রতিযোগীতা চলবে Aprilia RS 457 এর।