Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsMaruti Suzuki Has Given A Bumper Discount Before The End Of The Year This Time You Will Get A Special Discount Of Rs 2 Lakh On The New Car
Car News

Maruti Suzuki: বছর শেষের আগে বাম্পার ডিসকাউন্ট দিল মারুতি, এবার নতুন গাড়িতে পাবেন 2 লক্ষ টাকার ছাড়!

নতুন বছর শুরু হতে আর কয়েকটা দিনই বাকি। তার আগে নিজেদের পুরনো স্টক খালি করতে বড়সড় ছাড় দিচ্ছে নানান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। দেশের অন্দরে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে Maruti Suzuki। তারাও এই সময় ছাড় দিয়েছে বড় পরিমাণে। একেবারে 2…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 7, 2023 2:56 PM

নতুন বছর শুরু হতে আর কয়েকটা দিনই বাকি। তার আগে নিজেদের পুরনো স্টক খালি করতে বড়সড় ছাড় দিচ্ছে নানান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। দেশের অন্দরে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে Maruti Suzuki। তারাও এই সময় ছাড় দিয়েছে বড় পরিমাণে। একেবারে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। Maruti Suzuki: বছর শেষের আগে বাম্পার ডিসকাউন্ট দিল মারুতি, এবার নতুন গাড়িতে পাবেন 2 লক্ষ টাকার ছাড়!

Advertisements

সবচেয়ে বেশি ছাড় রয়েছে মারুতি সুজুকি জিমনিতে। এই গাড়ির ওপর ছাড়ের অংক পৌঁছেছে 2.3 লক্ষ টাকায়। এছাড়া সেলেরিও গাড়িতে ছাড় থাকছে প্রায় 70,000 টাকার। তবে Brezza, Ertiga এবং Dzire CNG-তে কোন ছাড়ের ঘোষণা করেনি Maruti Suzuki। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন গাড়িতে কত ছাড় দিয়েছে Maruti Suzuki।

Advertisements

Maruti Suzuki: বছর শেষের আগে বাম্পার ডিসকাউন্ট দিল মারুতি, এবার নতুন গাড়িতে পাবেন 2 লক্ষ টাকার ছাড়!

Maruti Suzuki নিজেদের ডিলারদের নির্দেশ দিয়েছে পুরোনো স্টক খালি করার জন্য করা অংকের ডিসকাউন্ট দিতে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় অফার রয়েছে Jimny গাড়িতে। সেখানে উভয় ভেরিয়েন্টেই 2 লাখ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। অতিরিক্তভাবে, মারুতি একটি জিমনি থান্ডার সংস্করণও চালু করেছে। এন্ট্রি-লেভেল জিমনি জেটা-র জন্য মোট ডিসকাউন্ট বেড়ে হয়েছে 2.3 লক্ষ টাকা।

Maruti Suzuki: বছর শেষের আগে বাম্পার ডিসকাউন্ট দিল মারুতি, এবার নতুন গাড়িতে পাবেন 2 লক্ষ টাকার ছাড়!

Fronx গাড়ির বিভিন্ন ভেরিয়েন্টেও 40,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। জনপ্রিয় গ্র্যান্ড ভিটারা এসইউভি তে ভেরিয়েন্টের উপর নির্ভর করে 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে৷ Nexa এর বিভিন্ন মডেল যেমন Ciaz, Baleno এবং Ignis এর মডেল এবং ইনভেন্টরির উপর নির্ভর করে 35,000 টাকা থেকে 65,000 টাকার মধ্যে ছাড় দেওয়া হচ্ছে।

Maruti Suzuki: বছর শেষের আগে বাম্পার ডিসকাউন্ট দিল মারুতি, এবার নতুন গাড়িতে পাবেন 2 লক্ষ টাকার ছাড়!

Maruti Suzuki Arena ডিলারশিপের Swift CNG মডেলের ওপর বিশেষ এক্সচেঞ্জ বোনাস থাকছে। Alto K10 এর ক্ষেত্রে মোট 52 হাজার টাকা থেকে 63 হাজার টাকার সুবিধা পাওয়া যাচ্ছে। S-Presso তে এবং WagonR এর বিভিন্ন মডেলে 56 হাজার থেকে 63 হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে। Eeco এবং Celerio এর বিভিন্ন ভেরিয়েন্টে 35 হাজার থেকে 70 হাজার টাকার ডিসকাউন্ট থাকছে।