Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsTata Motors To Build Largest Electric Portfolio By 2024 With A Slew Of Electric Cars Coming
Car News

2024 সালের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক পোর্টফোলিও বানাচ্ছে টাটা মোটরস, আসছে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি

G

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 29, 2023 8:16 PM

ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে অগ্রণী ভূমিকা পালন করছে টাটা মোটরস। নতুন পণ্য যেমন লঞ্চ করছে তারা তেমনই সার্ভিসিং এবং মেন্টেন্যান্সের ক্ষেত্রেও কোনো ছাড় দিচ্ছেনা সংস্থাটি। আর সেই কারণে টাটা মোটরস আজ দেশের সবচেয়ে বড় EV প্রস্তুতকারক হয়ে ওঠেছে। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের গাড়ি নির্মাণ করার কারণে সেগুলোর বিক্রিও দারুণ। 2024 সালের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক পোর্টফোলিও বানাচ্ছে টাটা মোটরস, আসছে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি

Advertisements

Tata Motors বর্তমানে তিনটি EV বিক্রি করে। এগুলো হলো Tiago EV, Tigor EV এবং Nexon EV। এই তিন EV এর কারণেই বাজারের বড় অংশ দখল করেছে টাটারা। এছাড়া আরো বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসতে চলেছে তারা। অনেকগুলো কনসেপ্ট গাড়ির প্রদর্শন হয়েছে ইভেন্টে। কিন্তু জানেন কী আগামি সময়ে কী কী গাড়ি আসতে চলেছে বাজারে? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

Tata Punch EV 2024 সালের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক পোর্টফোলিও বানাচ্ছে টাটা মোটরস, আসছে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ এবং Ziptron প্রযুক্তির সাথে লঞ্চ হবে নয়া Punch EV।

Curvv Concept 2024 সালের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক পোর্টফোলিও বানাচ্ছে টাটা মোটরস, আসছে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি
Tata Curvv EV আসছে খুব শীঘ্রই। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে বাজারে লঞ্চ হবে গাড়িটি। দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে এটি। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট গাড়ি হবে Tata Curvv। এই গাড়িতে ব্র্যান্ডের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে আসছে Tata motors।

Tata Harrier EV 2024 সালের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রিক পোর্টফোলিও বানাচ্ছে টাটা মোটরস, আসছে একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি
2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে। Tata এর Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস। উল্লেখ্য Safari গাড়িটিরও একটি EV ভার্সন নিয়ে কাজ করছে টাটারা।