Read In
Whatsapp
AutoScoopElectric VehicalElectric Scooters Will Not Care In Front Of This Electric Bicycle The Mileage Will Beat Even Big Cars
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

ইলেকট্রিক স্কুটারও পাত্তা পাবেনা এই বৈদ্যূতিক সাইকেলের সামনে,মাইলেজ টেক্কা দেবে বড় বড় গাড়িকেও!

বর্তমানে রাস্তায় চোখ ঘোরালেই জ্বালানি চালিত স্কুটারের জায়গায় একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার চোখে পড়ে। কিন্তু একইসাথে বর্তমান সময়ে ইলেকট্রিক সাইকেলের বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। আর আজ যে ইলেকট্রিক সাইকেলের বিষয়ে বলতে চলেছি সেখানে একগুচ্ছ ফিচারস রয়েছে। আজ যে ইলেকট্রিক সাইকেলের কথা…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 15, 2023 6:20 PM

বর্তমানে রাস্তায় চোখ ঘোরালেই জ্বালানি চালিত স্কুটারের জায়গায় একগুচ্ছ ইলেকট্রিক স্কুটার চোখে পড়ে। কিন্তু একইসাথে বর্তমান সময়ে ইলেকট্রিক সাইকেলের বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। আর আজ যে ইলেকট্রিক সাইকেলের বিষয়ে বলতে চলেছি সেখানে একগুচ্ছ ফিচারস রয়েছে। ইলেকট্রিক স্কুটারও পাত্তা পাবেনা এই বৈদ্যূতিক সাইকেলের সামনে,মাইলেজ টেক্কা দেবে বড় বড় গাড়িকেও!

Advertisements

আজ যে ইলেকট্রিক সাইকেলের কথা বলছি তার নাম Koga Pace B05। সাইকেলটির রেঞ্জ কত শুনলে অবাক হবেন আপনিও। একবার ফুল চার্জে সাইকেলটি রেকর্ড 240 কিলোমিটার মাইলেজ দেয়। সাইকেলটিকে শক্তি দেওয়ার জন্য সেখানে রয়েছে 750 Wh এর ব্যাটারি।

Advertisements

এছাড়া সাইকেলে মজুদ রয়েছে 250 ওয়াটের ইলেকট্রিক মোটর। এই মোটর সর্বোচ্চ 85Nm টর্ক উৎপন্ন করে। সাইকেলের সর্বোচ্চ গতি রয়েছে 25kmph। ইকো এবং ওয়াক অ্যাসিস্ট, এই দুই মোডে সেটি চলতে পারে। চালকের সুবিধার জন্য সেখানে রয়েছে 11 গতির Shimano গিয়ার সিস্টেম।

ইলেকট্রিক স্কুটারও পাত্তা পাবেনা এই বৈদ্যূতিক সাইকেলের সামনে,মাইলেজ টেক্কা দেবে বড় বড় গাড়িকেও!

উল্লেখ্য যে, সাইকেলটির সমস্ত তথ্য আপনি ফোনেই পেয়ে যাবেন। Hydraulic ডিস্ক ব্রেক সহ Super Moto X টায়ার, LED হেডলাইট, হেড টিউব লাইট এবং কিক স্ট্যান্ড। পাওয়া যায় সেখানে। আপাতত সাইকেলটির দাম রয়েছে 5299 ইউরো। ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হয় Koga Pace B05।