Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateTwo Powerful Bikes From Yamaha Are Coming To Shake The Bike Market At An Affordable Price
Bike News

বাইকের বাজার কাঁপাতে আসছে Yamaha এর দুই শক্তিশালী বাইক, দাম সাধ্যের মধ্যেই

একসাথে দুটি সুপারবাইক লঞ্চ করছে Yamaha, দেখে নিন কবে হচ্ছে লঞ্চ

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 9, 2023 9:18 AM

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বেশ কিছুসময় আগেই বাইকদুটি নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। ডিজাইন থেকে বাইকের পাওয়ারট্রেন, সমস্ত কিছু নিয়েই সোশ্যাল মিডিয়াতে দারুণ চর্চা চলতে থাকে। বাইকের বাজার কাঁপাতে আসছে Yamaha এর দুই শক্তিশালী বাইক, দাম সাধ্যের মধ্যেই

Advertisements

অনেকেই হয়তো জানেন না যে, Yamaha R3 এবং MT-03 বাইকদুটি লঞ্চ হয় MotoGP চলাকালীন। এরপর খবর আসে ডিসেম্বর মাসেই লঞ্চ হওয়ার বিষয়ে। নতুন রূপে একাধিক ফিচারস সমেত শক্তিশালী ইঞ্জিনের সাথে কামব্যাক করছে Yamaha R3। বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয় এই বাইক।

Advertisements

বাইকের বাজার কাঁপাতে আসছে Yamaha এর দুই শক্তিশালী বাইক, দাম সাধ্যের মধ্যেই

Yamaha R3 এর সাথে বাজারে আসবে সেটির ন্যাকেড ভার্সন MT-03। যদিও ডিজাইন ছাড়া সেরকম কিছু ফারাক থাকবেনা বাইক দুটির মধ্যে। সম্প্রতি এই দুই বাইকের MotoGP এডিশনও লঞ্চ করেছে Yamaha। বাজারে অবশ্য এই দুই বাইককে জোর টক্কর দেবে Aprilia RS 457 এবং Kawasaki Ninja 400।