Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThis Scooter With 125 Cc Engine Offers Great Mileage Features More Than Honda Activa And Tvs Jupiter
Bike News

125 সিসি ইঞ্জিন সহ দারুণ মাইলেজ দিচ্ছে এই স্কুটার, ফিচার্সে টেক্কা দেবে Honda Activa এবং TVS Jupiter-কেও

নানান কোম্পানি ভারতের বাজারে স্কুটার, বাইক বিক্রি করে। এদের মধ্যে হোন্ডা, হিরো, টিভিএস ইত্যাদির বড় বাজার রয়েছে। তেমনই স্কুটারের বাজারে নিজেদের বড় স্থান ধরে রেখেছে সুজুকি। Suzuki Access 125 স্কুটারটি বিগত কিছু সময়ে বিক্রির রেকর্ড বানিয়েছে। হালফিলে বেশ সস্তায় উপলব্ধ…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 25, 2023 3:22 PM

নানান কোম্পানি ভারতের বাজারে স্কুটার, বাইক বিক্রি করে। এদের মধ্যে হোন্ডা, হিরো, টিভিএস ইত্যাদির বড় বাজার রয়েছে। তেমনই স্কুটারের বাজারে নিজেদের বড় স্থান ধরে রেখেছে সুজুকি। Suzuki Access 125 স্কুটারটি বিগত কিছু সময়ে বিক্রির রেকর্ড বানিয়েছে। হালফিলে বেশ সস্তায় উপলব্ধ রয়েছে সেটি। স্কুটারের ফিচারস দেখলে মনে হবে Honda Activa এবং TVS Jupiter এর সমন্বয়ে তৈরি হয়েছে সেটি। 125 সিসি ইঞ্জিন সহ দারুণ মাইলেজ দিচ্ছে এই স্কুটার, ফিচার্সে টেক্কা দেবে Honda Activa এবং TVS Jupiter-কেও

Advertisements

Suzuki Access স্কুটারটি মোট 3টি ভ্যারিয়েন্টে বিক্রি হয়। যেগুলি হলো স্ট্যান্ডার্ড, স্পেশাল এডিশন এবং রাইড কানেক্ট এডিশন। এগুলোর দাম শুরু হয় 79,400 থেকে 89,500 টাকা (সমস্ত দাম Ex-Showroom price)। বিভিন্ন ফিচার অনুযায়ী গাড়ি তিনটির দাম আলাদা আলাদা।

Advertisements

Suzuki Access 125 এর ফিচারস : Access 125 এ একটি 124cc SOHC 2-ভালভের One Cylinder ইঞ্জিন রয়েছে। 8.6 bhp শক্তির সাথে 10 Nm টর্ক উৎপন্ন করে। গাড়িটির BS6 ভার্সন লেটেস্ট E20 জ্বালানিতে (পেট্রোলের সাথে 20% ইথানলের মিশ্রণ) চলতে পারে। মোট 47 kmpl মাইলেজও পাওয়া যায় বাইকে।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে LED হেডল্যাম্প, USB সকেট, বড় 21.8 লিটারের বুটস্পেস। তাছাড়া সামনেও র‌্যাক রয়েছে স্টোরেজের জন্য। নতুন পার্ল শাইনিং বেইজ রংয়ের সাথে গাড়িটিকে লঞ্চ করেছে কোম্পানি। মোট 13টি কালারে উপলব্ধ এই বেস্ট সেলিং স্কুটার।
125 সিসি ইঞ্জিন সহ দারুণ মাইলেজ দিচ্ছে এই স্কুটার, ফিচার্সে টেক্কা দেবে Honda Activa এবং TVS Jupiter-কেও

Suzuki Access 125-এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম 79,400 টাকা। সেখানে ড্রাম ব্রেক রয়েছে। যদিও অ্যালয় হুইল নিতে গেলে আপনার খরচ বেড়ে হবে 79,600 টাকা। স্ট্যান্ডার্ড ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের জন্য 82,201 টাকা দিতে হবে আপনাকে। ড্রাম ব্রেক সহ টপ-স্পেক রাইড কানেক্ট এডিশনের দাম 85,500 টাকা এবং ডিস্ক ব্রেক সহ দাম 89,500 টাকা। (সমস্ত মূল্য এক্স শোরুম দামে উল্লেখ করা হয়েছে)।