জয়েন করুন

শাহরুখ খানের গাড়ির সংগ্রহ তাক লাগাবে আপনাকে, দেখে নিন কোন কোন লাক্সারি গাড়ির মালিক কিং খান!

বলিউডের অন্যতম কৃতি অভিনেতা শাহরুখ খান। তিনি বহু হিট সিনেমা দিয়েছেন। কিন্তু তার গাড়ির শখও কম নয়! একগুচ্ছ দামী গাড়ির মালিক তিনি। বহু দামী গাড়ির কালেকশন রয়েছে কিং খানের। বাজিগরের…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 2, 2023 8:39 PM

বলিউডের অন্যতম কৃতি অভিনেতা শাহরুখ খান। তিনি বহু হিট সিনেমা দিয়েছেন। কিন্তু তার গাড়ির শখও কম নয়! একগুচ্ছ দামী গাড়ির মালিক তিনি। বহু দামী গাড়ির কালেকশন রয়েছে কিং খানের। বাজিগরের জন্মদিনে দেখে নিন কোন কোন গাড়ি শোভা পাচ্ছে তার গ্যারেজে। 

Advertisements

Bugatti Veyron

বর্তমানে অবশ্য আর Bugatti Veyron গাড়িটি তৈরি হয়না। সেটির প্রোডাকশন বন্ধ করা দিয়েছে নির্মাতা Volkswagen গ্রুপ। কিন্তু ইতিহাসের পাতায় নজর দিলেই দেখা যাবে গাড়ির ইতিহাসে অন্যতম অন্যতম শক্তিশালী গাড়ি এই Bugatti Veyron। সেখানে 7993 cc এর শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা মোট শক্তি 1001 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। সাথে আবার 6.8কিমির মাইলজেও রয়েছে সেখানে

Advertisements

খুব স্টাইলিশ 2 সিটার গাড়িতে 16 সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে। 37 লিটারের ফুয়েল ট্যাঙ্ক সমেত একবার ফুল ট্যাংকিতে গাড়িটি মোট 250 কিমির মাইলেজ দেয়। শক্তিশালী ইঞ্জিন মাত্র 2 সেকেন্ডেই 100 কিমি+ গতিতে পৌঁছে দেয়। ফলে এই গাড়ির শক্তি নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশই নেই।

Rolls Royce Cullinan Black Badge

আরেকটি উল্লেখযোগ্য গাড়ি হলো রোলস রয়েস কুলিনান। 6750 সিসির এই গাড়িটিতে 5 জন বসতে পারেন। 563 Bhp এর উচ্চ শক্তি উৎপাদনে সক্ষম কুলিনান। 560 লিটারের বুট স্পেস সহ গাড়িটির মাইলেজ রয়েছে 9.5 kmpl।

শাহরুখ খানের কাছে রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ, Bugatti Veyron ছাড়াও রয়েছে BMW i8, কাস্টমাইজড ভ্যানিটি ভ্যান- Volvo BR9, Bentley Continental GT এবং Toyota Land Cruiser-এর মতো দুর্দান্ত গাড়ি।

আরও পড়ুন

সিঙ্গল চার্জে ছুটবে 857 কিমি! শানের নতুন গাড়ি দেখলে চমকে উঠবেন আপনিও Hrithik Roshan Car Collection : হৃত্বিকের গাড়ির কালেকশনে রয়েছে বড় চমক, একমাত্র তার গ্যারেজেই রয়েছে এই বিশেষ গাড়ি দিশা পাটানির নতুন গাড়ি চমকে দেওয়ার মতো, দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য 3 কোটির গাড়িতে করে সওয়ারি করছেন ক্যাপ্টেন কুল, নজর কাড়বে নতুন নাম্বার প্লেট! দেখে নিন বাদশাহ নাকি হানি সিং! কার গ্যারেজে আছে সেরা লাক্সারি গাড়ি? দেখে নিন