জয়েন করুন

মাত্র ২৩ বছর বয়সেই বহু কোটির মালিক, শুভমান গিলের লাক্সারি গাড়ির কালেকশন শুনলে ভিরমি খাবেন

ভারতীয় ক্রিকেটার দুনিয়ার উদীয়মান তারকা হলেন শুভমান গিল। তার দূর্দান্ত পারফরম্যান্সের জন্য কেরিয়ারগ্রাফ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে (Team India) নিজের জায়গা…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 22, 2023 1:53 PM

ভারতীয় ক্রিকেটার দুনিয়ার উদীয়মান তারকা হলেন শুভমান গিল। তার দূর্দান্ত পারফরম্যান্সের জন্য কেরিয়ারগ্রাফ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে (Team India) নিজের জায়গা পাকা করে নিয়েছেন গিল। আর তার সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটারের আয় ও গাড়ির কালেকশন।

Advertisements

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবর্ষে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১ কোটি টাকারও বেশি। মাসিক হিসেব করলে তিনি প্রতিমাসে প্রায় ৬৬,০৯,২৮০ টাকা আয় করেন। আর হবে নাই বা কেন! গত চার-পাঁচ বছরে আইপিএল ওপেনার হিসেবে ভালো নাম কামিয়েছেন তিনি।

Advertisements

তবে জানেন কি এই ক্রিকেটারের কয়েক কোটির সম্পত্তির মধ্যে ঠিক কী কী রয়েছে? প্রথমেই বলি, শুভমান নিজে গাড়ির শৌখিন। আর তাই বেশকিছু বিলাসবহুল গাড়ি তার গ্যারাজের শোভাবর্ধন করছে। যার মধ্যে রয়েছে রেঞ্জার রোভার ভেলার, এই গড়িটির মূল্য ১.০৫ কোটি টাকা। ছোট বেলায় নাকি এই গাড়িটির উপরেই ভারতীয় দলের পতাকা লাগিয়ে রাখতেন তিনি।

পাশাপাশি গিলের গ্যারাজে রয়েছে মাহিন্দ্রা থর সহ আরও অনেক গাড়ি। উল্লেখ্য, চলতি বছর আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের সাথে টক্কর নিয়েছিল গুজরাত টাইটানস। এইদিন গিল ও সাহার জুটি প্রথম উইকেটেই ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। যারমধ্যে মাত্র ২০ বলে গিল ৩৯ রান করেন। তাও আবার ৭ টি ৪ সহ।

উল্লেখ্য, এখন আইপিএলের যেকোনো এক মরশুমে সর্বোচ্চ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন শুভমান। জস ব্যাটলারকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। আইপিএলে মোট ১৭ টি ম্যাচে শুভমানের রান ৮৯০। তার গড় রান ৫৯.৩৩। যার মধ্যে রয়েছে ৩ টি সেঞ্চুরি ও ৪ টি হাফ সেঞ্চুরি। যার সৌজন্যে অরেঞ্জ কাপ-ও এসেছে শুভমানের ঝুলিতে।

আরও পড়ুন

সিঙ্গল চার্জে ছুটবে 857 কিমি! শানের নতুন গাড়ি দেখলে চমকে উঠবেন আপনিও Hrithik Roshan Car Collection : হৃত্বিকের গাড়ির কালেকশনে রয়েছে বড় চমক, একমাত্র তার গ্যারেজেই রয়েছে এই বিশেষ গাড়ি দিশা পাটানির নতুন গাড়ি চমকে দেওয়ার মতো, দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য 3 কোটির গাড়িতে করে সওয়ারি করছেন ক্যাপ্টেন কুল, নজর কাড়বে নতুন নাম্বার প্লেট! দেখে নিন বাদশাহ নাকি হানি সিং! কার গ্যারেজে আছে সেরা লাক্সারি গাড়ি? দেখে নিন