জয়েন করুন

অপেক্ষার অবসান ঘটিয়ে এই 9 টি ব্র্যান্ড তাদের দামি গাড়ি লঞ্চ করেছে ভারতে, লুক দেখেই প্রেমে পড়ে যাবেন

ভারতের বাজারে বিভিন্ন সংস্থার জোর টক্কর চলছে। EV সহ বিভিন্ন সেগমেন্টে বাজার দখল করার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। তারই মধ্যে দারুণ কয়েকটি গাড়ি এসেছে দেশের অন্দরে। চলুন দেখে নেওয়া…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 10, 2023 7:52 PM

ভারতের বাজারে বিভিন্ন সংস্থার জোর টক্কর চলছে। EV সহ বিভিন্ন সেগমেন্টে বাজার দখল করার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। তারই মধ্যে দারুণ কয়েকটি গাড়ি এসেছে দেশের অন্দরে। চলুন দেখে নেওয়া যাক কী কী নতুন গাড়ি লঞ্চ হয়েছে সম্প্রতি।

Advertisements

1) Maruti Suzuki Invicto : বহুদিন ধরে অপেক্ষার পর অবশেষে দেশের বাজারে এসেছে সুজুকি ইন্ডিয়ার নতুন গাড়ি ইনভিক্টো Toyota Hycross এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই নতুন গাড়িটি। বাজারে এই MPV টি 24.79 লক্ষ টাকায় লঞ্চ হয়েছে।

Advertisements

2) Tata Safari (Red Dark Edition) : সম্প্রতি Tata motors তাদের সাফারি গাড়িটির নতুন রেড ডার্ক এডিশন নিয়ে এসেছে ভারতের বাজারে। স্পেশাল এই গাড়িটির দাম রয়েছে 24.91 লক্ষ টাকা।

3) Hyundai Tucson :
Hyundai Motors সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ Tucson গাড়িটি লঞ্চ করেছে। 26.83 লক্ষ টাকা থেকে এই গাড়িটির দাম শুরু হচ্ছে। এখানে AWD এবং 2 ADAS এর নিরাপত্তা থাকছে।

4) Hyundai ionic 5 : EV এর লাইনআপে একদম নতুন এবং ফ্ল্যাগশিপ ionic 5 লঞ্চ করেছে হুন্ডাই মোটরস। এই গাড়িটির দাম শুরু হচ্ছে 45.95 লক্ষ থেকে।

5) KIA EV 6 : আরেক কোরিয়ান গাড়ি নির্মাতা KIA ও ভারতের বাজারে জোর টক্করের জন্য তাদের নতুন EV 6 লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ গাড়িটির দাম শুরু হচ্ছে 60.95 লক্ষ থেকে।

6) Mahindra XUV 700 : মহিন্দ্রার তরফে লঞ্চ করা হয়েছে তাদের ফ্ল্যাগশিপ XUV 700। 14.01 লক্ষ থেকে দাম শুরু হচ্ছে গাড়িটির, সবচেয়ে দামী ভার্সনের দাম রয়েছে 26.18 লক্ষ টাকা।

7) Volkswagen Tiguan : জার্মান ম্যানুফ্যাচারিং জায়ান্ট Volkswagen সদ্যই তাদের ফ্ল্যাগশিপ SUV Tiguan লঞ্চ করেছে। যদিও গাড়িটির বিভিন্ন ভার্সনের দাম বিভিন্ন। তবে বেস ভেরিয়েন্টের দাম রয়েছে 34.70 লক্ষ টাকা।

8) Skoda Kodiaq : বহদিন পর ভারতের বাজারে উন্নতমানের গাড়ি লঞ্চ করেছে Skoda। নতুন এই SUV টির দাম শুরু হচ্ছে 37.99 লক্ষ টাকা থেকে।

9) Toyota Vellfire : বহুদিন পর ভারতে প্রিমিয়াম MPV লঞ্চ করেছে Toyota। গাড়িটির দাম শুরু হচ্ছে 96.55 লক্ষ টাকা থেকে।

আরও পড়ুন

Toyota দাম বাড়ালো! ₹2.16 লাখ বেশি—ক্রেতাদের মাথায় হাত Volkswagen Tayron: সাত-সিটের প্রিমিয়াম SUV এল ভারতে, জানুন দাম ও ফিচার Best Budget SUV in 5 Lakh: মাত্র 5 লক্ষ টাকা বাজেট? এই দামের মধ্যেই মিলছে বড় গাড়ি! দেখে নিন তালিকা Maruti Suzuki Brezza SUV : বেশী নয় মাত্র 97 হাজার তাতেই কিনতে পারেন নতুন SUV! দারুণ অফার নিয়ে হাজির মারুতি সুজুকি Renault Kiger Budget : মাত্র 7 লাখ, তাতেই কিনতে পারেন মস্ত গাড়ি! দূর্দান্ত SUV নিয়ে হাজির Renault