জয়েন করুন

Monster এডিশনে তুখোড় বাইক এবং স্কুটার লঞ্চ করল Yamaha, দাম কত দেখে নিন

Monster Energy MotoGP এডিশনে নতুন বাইকের সম্ভার নিয়ে হাজির Yamaha, স্টক লিমিটেড তাই তাড়াতাড়ি কিনে নিয়ে যান

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 16, 2023 8:56 AM

খুব জলদি ভারতের মাটিতে শুরু হবে Motogp এর পরবর্তী এডিশন। কিন্তু সেই প্রতিযোগিতার আগে বড় চমক দিয়েছে Yamaha Motor India। জাপানি কোম্পানি তাদের বিভিন্ন বাইক এবং স্কুটারের Motogp ভার্সন নিয়ে হাজির হয়েছে। সেখানে YZF-R15M, MT-15, Aerox 155 এবং Ray ZR সহ একাধিক স্কুটাদের MotoGP monster এডিশন লঞ্চ করেছে কোম্পানি। চলুন দেখে নেওয়া যাক কিরকম কি বাইক এবং স্কুটার এনেছে Yamaha।

Advertisements

Yamaha খুবই সীমিত সংখ্যক বাইক এবং স্কুটার লঞ্চ করেছে MotoGp এডিশনে। উল্লেখ্য, যে এখানে বাইক এবং অন্যান্য ফিচারসে তেমন কোনো পরিবর্তন আসেনি। ডিজাইনে অবশ্য পরিবর্তন দেখা গিয়েছে। উল্লেখ্য যে, YZF-R15M বাইকের MotoGP এডিশননের দাম 1,97,200 টাকা, MT-15 V2.0 বাইকের দাম 1,72,700 টাকা।

Advertisements

স্কুটার বিভাগেও Yamaha Ray ZR 125 Fi হাইব্রিড স্কুটারের MotoGP এডিশনের দাম 92,300 টাকা। Aerox 155 স্কুটারের দাম এখনো জানায়নি Yamaha। আগামী সপ্তাহ থেকেই বাইকগুলো কেনা সম্ভব হবে। Yamaha Blue Square Outlet থেকে এই বাইকগুলো ক্ষমা সম্ভব।

উল্লেখ্য, Yamaha MT-15 MotoGP বাইকে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন পাওয়া যায়। MT-15 এবং R15, উভয় বাইকে একই ইঞ্জিন দেখতে পাওয়া যায়। আর এটি মোট 18hp শক্তি 14.1Nm টর্ক তৈরি করতে সক্ষম। Ray ZR এর 125 সিসি ইঞ্জিন সহ 8.04hp শক্তি এবং 10.3Nm টর্ক তৈরি করতে পারে। Aerox 155 স্কুটারে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS