400 থেকে 450 সিসির সেগমেন্ট এখন হটকেকের মতো বিকোচ্ছে। গ্রাহকরাও এই সেগমেন্টে নিত্য নতুন দুই চাকা পেয়ে নিজের পছন্দমত বাইকটি কিনে নিচ্ছেন। তবে আগামী সময়ে এই বাজার আরো অনেকবেশী প্রতিযোগিতামূলক হয়ে উঠতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন বাইক (Upcoming Bikes) আসতে চলেছে বাজারে।
1) Bajaj Pulsar NS 400
চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Bajaj তাদের NS রেঞ্জের অধীনে নতুন NS 400 ফ্ল্যাগশিপ ন্যাকেড বাইক লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত Pulsar সিরিজের সবচেয়ে শক্তিশালী বাইক হতে চলেছে NS 400। Dominar 400 বাইকে যে 373.2 সিসির ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে সেটাই এখানেও থাকতে পারে।
2) Triumph Thruxton 400
Bajaj/Triumph প্রতি বছর একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে। বর্তমানে Speed 400 এবং Scrambler 400X বিক্রি করছে দুই কোম্পানি। কিন্তু এরইমধ্যে সামনে আসে Thruxton 400-এর স্পাই শট। 400 সিসি সেগমেন্টের অন্যান্য বাইকগুলোর মত একই ফিচারস রয়েছে সেখানে। উল্লেখ্য, বাইকে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন থাকবে যা মোট 40PS শক্তি উৎপন্ন করতে সক্ষম।
3) Royal Enfield Gurriella 450
কিছুদিন আগেই রয়্যাল এনফিল্ড একাধিক নাম ট্রেডমার্ক করেছে। আর এসমস্ত নামের মধ্যে কিছু নাম আসন্ন 450 cc এবং 650 cc সেগমেন্টে ব্যবহার করতে পারে কোম্পানি। আসন্ন নতুন Gurriella 450 বাইকটি হিমালয়ান 450-এর ওপর নির্মাণ হতে পারে।
4) Royal Enfield Hunter 450
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield। 45e সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড DOHC ফোর-ভালভ ইঞ্জিন 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করবে।
5) New-Gen Husqvarna Svartpilen 401 & Vitpilen 401
6) Hero 440 CC Bike
Hero এবং হার্লে-ডেভিডসনের সহযোগিতায় বাজারে এসেছে নতুন X440। এবার Hero তাদের 440 সিসির নতুন বাইক লঞ্চ করবে বাজারে। লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে যে, এটি একটি Nacked Street Fighter হতে চলেছে। 420 cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার- এবং ওয়েল-কুলড ইঞ্জিন থাকবে। আগামী বছরের শুরুর দিকে বাইকটি বাজারে আসতে পারে।