জয়েন করুন

বাইকের বাজার মাতাতে আসছে নতুন দুটি শক্তিশালী Honda-র মোটরসাইকেল, ভারতে লঞ্চ হবে এইদিন

Hইতালির EICMA তে উন্মোচন দুই বিশেষ বাইকের, ভারতে লঞ্চ কবে?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 15, 2023 9:38 AM

ইতালির মিলানে আয়োজিত EICMA 2023 অটো এক্সপোতে সারাবিশ্বের নানান টু হুইলার কোম্পানি ভাগ নেয়। সেখানে বেশ কিছু নতুন মোটরবাইক এবং কনসেপ্ট বাইকের ছবি সামনে আসে। দেশীয় সংস্থাগুলোও সেখানে ভাগ নেয়। জাপানি অটো নির্মাতা সংস্থা Honda তাদের লেটেস্ট বাইক প্রদর্শন করে। সেখানে প্রথমবারের জন্য দেখা যায় হোন্ডার নতুন CBR650RR এবং NX500।

Advertisements

অনেকেই হয়তো জানেন না যে, আজ থেকে প্রায় 6 বছর আগেই CBR600RR-এর বিক্রি বন্ধ করে দেয় হন্ডা মোটরস। কিন্তু সম্প্রতি বাইকটির নতুন মডেলের মাধ্যমে প্রিমিয়াম বাইক সেগমেন্টে পা রাখতে চলেছে সংস্থাটি। সাথে অ্যাডভেঞ্চার টুরার বাইক NX 500 বাইকটিরও প্রদর্শন করেছে কোম্পানি। তো চলুন দেখে নেওয়া যাক বাইক দুটি কেমন হলো।

Advertisements

Honda CBR600R Supersport bike
নতুন CBR600R বাইকে থাকছে 599 সিসির 4 সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 119 hp শক্তি এবং 63 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে দারুণ ডিজাইন এবং আকর্ষণীয় লুকের সাথে লঞ্চ হয়েছে বাইকটি।

CBR600R বাইকে থাকছে টুইন পড হেডল্যাম্প, আন্ডার সিট এক্সহস্ট সিস্টেম সহ 5টি রাইডিং মোড। নিরাপত্তার জন্য থাকছে ডুয়াল চ্যানেল ABS সহ 9 লেভেল টর্ক কন্ট্রল, রিয়ার লিফ্ট কন্ট্রোল এবং এমার্জেন্সি স্টপ সিগন্যাল।

Honda NX500 Adventure Tourer
নতুন অ্যাডভেঞ্চার টুরার বাইকে দারুণ লুক দিয়েছে Honda। সেখানে বড় উইন্ডস্ক্রিন সহ স্লিক LED হেডল্যাম্প রয়েছে। এই বাইককে শক্তি যোগাচ্ছে একটি 471 সিসি প্যারালাল টুইন লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনের কর্মক্ষমতা 47 hp এবং সেটি মোট 43.2 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। আগামী 2024 সালে বাইকটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS