জয়েন করুন

হিরো এবং হোন্ডার মার্কেটে দখল নিতে আসছে নতুন TVS ফিয়েরো! বাইকে রয়েছে ধামাকাদার সব ফিচার্স

বাইকের বাজারে Honda এবং Hero’র আধিপত্য হঠাতে বড় উদ্যোগ নিয়েছে TVS। তাদের Apache সহ অন্যন্য গাড়ি সফল হলেও বাজারে এখনো হোন্ডা এবং হিরোর রমরমা বেশি। আর বাজারের ভাগ পেতে TVS…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 20, 2023 1:19 PM

বাইকের বাজারে Honda এবং Hero’র আধিপত্য হঠাতে বড় উদ্যোগ নিয়েছে TVS। তাদের Apache সহ অন্যন্য গাড়ি সফল হলেও বাজারে এখনো হোন্ডা এবং হিরোর রমরমা বেশি। আর বাজারের ভাগ পেতে TVS সম্প্রতি নতুন Fiero 125 নিয়ে আসছে। একদম নয়া অবতারে আসতে চলেছে বাইকটি। জনপ্রিয় এই বাইকটিকে নয়া অবতারে লঞ্চ করতে পারে কোম্পানি।

Advertisements

জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই বাইকটিকে নিয়ে একটি ট্রেডমার্কও দায়ের করে তারা। নতুন এই বাইক সম্পর্কে নানান তথ্য সামনে এসেছে সম্প্রতি। এমনকি সম্ভাব্য দামও জানা গিয়েছে। তাহলে চলুন দেখা যাক TVS এর আসন্ন বাইকে কী কী সুবিধা থাকতে চলেছে।

Advertisements

TVS Fiero তে নতুন 125 সিসির ইঞ্জিন থাকছে। TVS এর তরফে গাড়িতে নতুন এয়ার-কুলড ইঞ্জিন দেওয়া হতে পারে। জানা যাচ্ছে নতুন ইঞ্জিনটি গাড়িকে 12bhp শক্তি যোগাবে। গাড়িতে একটি 5-স্পীড গিয়ারবক্স উপস্থিত থাকবে। যাত্রীদের নিরাপত্তার জন্য সেখানে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেকের বিকল্প উপস্থিত থাকছে। এইতো গেল পাওয়ারট্রেনের কথা, সাথে গাড়িটির মাইলেজও দারুণ হতে পারে বলেই খবর।

উল্লেখ্য যে, TVS Fiero 125 গাড়িতে যে ইঞ্জিন থাকবে সেটি মোট 9.38 PS শক্তির সাথে 10.5 Nm টর্ক জেনারেট করতে পারে। আপাতত Fiero 125 সম্পর্কে এই তথ্যই সামনে এসেছে। অতিরিক্ত জানা না গেলেও TVS Motors-এর নতুন Fiero 125 লড়াই করবে Honda CB Shine, Honda SP 125, Hero Glamour, Splendor Plus এবং Bajaj Pulsar 125-এর সাথে। সেক্ষেত্রে অনেকের ধারণা গাড়িটির Ex-Showroom প্রাইস থাকতে পারে 70,000 টাকার মধ্যেই।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS