জয়েন করুন

TVS-র দাপটে উড়ে গেল হন্ডা-হিরো, 125 সিসি বাইকের দাম মাত্র 70 হাজার

দু চাকা মোটরসাইকেলের বিক্রিতে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে বিগত দিনে। আর তাই তো প্রতিদিন একটার পর একটা নতুন বাইক লঞ্চ হচ্ছে দেশে। আর এবার Hero এবং Honda থেকে শুরু করে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 21, 2023 2:37 AM

দু চাকা মোটরসাইকেলের বিক্রিতে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে বিগত দিনে। আর তাই তো প্রতিদিন একটার পর একটা নতুন বাইক লঞ্চ হচ্ছে দেশে। আর এবার Hero এবং Honda থেকে শুরু করে বাজারে সকলের ঘুম কাড়তে চলে এল TVS এর Fiero 125। এই গাড়ির আশ্চর্যজনক বৈশিষ্ট্য আপনার মন কাড়বেই।

Advertisements

সূত্রের খবর, খুব শীঘ্রই TVS Motor তাদের একটি পুরানো বাইককে নতুন অবতারে বাজারে লঞ্চ করতে পারে। সংস্থাটি তাদের Fiero 125 বাইকটিকে নতুনভাবে ভারতীয় বাজারে আনতে চলেছে। আর অবশ্যই মধ্যবিত্তের লাগালের মধ্যে হতে চলেছে নবাগত এই বাইক। জানা যাচ্ছে, এই বাইকে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন, ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়ার কথা ভাবছে সংস্থাটি।

Advertisements

টিভিএস কিছু সময় আগে এই বাইকের জন্য একটি ট্রেডমার্কও দায়ের করেছিল। তারপর থেকেই এই বাইক লঞ্চ নিয়ে জল্পনা চলছিল। জানা গেছিল বেশকিছু পরিবর্তনের সাথে এটিকে বাজারে উপস্থাপন করতে পারে কোম্পানিটি। তাহলে চলুন দেখে নিই, কী কী ফিচার্স দেওয়া হবে এই বাইকটিতে।

জানা যাচ্ছে, টিভিএস ফিয়েরো 125-এ 124.8 সিসি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ইন্সটল করা থাকতে পারে। বাইকটিতে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক (তেলের ট্যাঙ্ক) দেওয়া যেতে পারে। এছাড়াও এই ইঞ্জিনে একটি 5-স্পীড গিয়ারবক্সও থাকবে। নিরাপত্তার জন্য, এই বাইকটি ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক বিকল্প পেতে পারে।

সংস্থাটি তাদের এই নতুন বাইকটির মাইলেজের দিকেও খেয়াল রাখবে। TVS-এর আসন্ন Fiero 125-এর ফিচারের কথা বললে, এতে একটি এয়ার-কুলড ইঞ্জিন থাকবে, যা হবে 125cc। এর ইঞ্জিন 9.38 PS শক্তি এবং 10.5 Nm টর্ক জেনারেট করতে পারে। রেইডার 125-এর মতো ফিয়েরো 125-তেও 65 কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা থাকতে পারে। সূত্রের খবর, বাইকটির দাম শুরু হতে পারে 70 হাজার টাকা থেকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS