জয়েন করুন

23 আগস্ট আসছে TVS-র এই ধাসু ইলেক্ট্রিক স্কুটার, পাত্তা পাবেনা Ola, Ather

Ntorq এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে চলেছে TVS, কেমন হবে সেটি? দেখে নিন এখানে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 7, 2023 11:24 AM

TVS মোটরস খুব শীঘ্রই বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে। TVS এর Creon মডেলের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন ই-স্কুটার। সম্প্রতি সেই নিয়ে বড়সড় টিজার প্রকাশ করেছে তারা। সেখানে থাকবে ভার্টিকাল হেডলাইট সহ একাধিক নতুন ফিচার। আগামী 23 আগস্ট গাড়িটি লঞ্চ করবে তারা। চলুন এই নিয়ে জানাচ্ছি আপনাদের।

Advertisements

Creon ই-স্কুটারকে আজ নয়, দেখা যায় গত 2018 সালে। তখনই এই স্কুটার সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ন তথ্য জানা যায়। তবে Creon তখন কেবল একটি কনসেপ্ট গাড়ি হিসেবেই নিয়ে আসে TVS। আর এবার সেই স্কুটারের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে জনপ্রিয় Ntorq 125 এর ইলেক্ট্রিক ভার্সন। নতুন এই স্কুটারের নাম রাখা হতে পারে E-ntorq।

Advertisements

টিভিএসের নতুন ইলেকট্রিক স্কুটারের প্রথম দর্শন পাওয়া যায় 1 মাস আগে। সেখানে ভার্টিকাল হেডলাইট সহ গাড়িটি লঞ্চ করে সংস্থা। এখানে উল্লেখ্য যে, Creon ইলেকট্রিক স্কুটারেও বেশ স্পোর্টি ডিজাইন ল্যাঙ্গুয়েজ রাখা হয়। সেখানে রয়েছে একজোড়া স্পার বিম ফ্রেম। যা কিনা Ntorq 125 এর সাথে বেশ মিল পাওয়া যায়।

গাড়িকে শক্তি দেওয়ার জন্য সেখানে থাকছে 11.76kW মোটর, যা স্কুটারটিকে শুন্য থেকে 60kmph গতিতে পৌঁছে দেয় অতি দ্রুত। উল্লেখ্য যে, TVS iQube এর সমস্ত ফিচারস থাকতে পারে E-ntorq গাড়িটিতে। TVS এর নতুন গাড়িটি টক্কর দেবে Ather 450X এবং Ola S1 Pro ইত্যাদি মডেলের সাথে। এখন দেখার আগামী 23 আগস্ট কি লঞ্চ করতে চলেছে TVS মোটরস।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS