জয়েন করুন

তরুণ বাইকারদের কথা ভেবে তুখোড় ই-বাইক আনলো এই সংস্থা, এক চার্জে দৌড়াবে 100 কিমি

999 টাকায় বুক করলেই স্বাধীনতা দিবসের দিন হাতে পেয়ে যাবেন টর্ক মোটরসের বাইকটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 14, 2023 1:17 PM

পুনে ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কোম্পানি টর্ক মোটরস (Tork Motors) তাদের লাইনআপে একটি নতুন মডেল নিয়ে এসেছে। নতুন এই মডেলের নাম টর্ক ক্রাটোস আরবান (Tork Kratos Urban)। এটি Kratos R মডেলের অধীনে আসে। বেস মডেল হিসেবে Urban গাড়িটিকে বিক্রি করবে তর্ক।

Advertisements

বেস মডেল হলেও কর্মক্ষমতা এবং পরিসর নিয়ে সন্দেহের অবকাশ রাখা উচিৎ নয়। ডিজাইনও মারাত্নক করেছে কোম্পানি। 1,67,499 টাকা এক্স-শোরুম মূল্যর সাথে গাড়িটি নিয়ে এসেছে কোম্পানি। মাত্র 999 টাকা দিয়েই গাড়িটি বুক করতে পারবেন আপনি। আগামী 15 আগস্ট থেকে সেটির ডেলিভারী শুরু করবে কোম্পানি।

Advertisements

যদিও বৈদ্যুতিক গাড়ির FAME II ভর্তুকি বন্ধ হওয়ার তবে সামাল দেওয়ার জন্য বিভিন্ন ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি সস্তায় গাড়ি লঞ্চ করছে। Ola, Ather এর মতো কোম্পানিগুলিও তাদের পোর্টফোলিওতে সস্তা মডেলগুলি অন্তর্ভুক্ত করেছে। Tork Motors ও একই পথে হেঁটেছে। আর সেকারণেই Urban মডেলটি বাজারে এসেছে।

Tork Kratos Urban গাড়িতে আপনি ‘অ্যাক্সিয়াল ফ্লাক্স’ মোটর সহ 4.0 kWh এর Li-ion ব্যাটারি পেয়ে যাবেন। শহরাঞ্চলে প্রতিদিন ব্যবহারের জন্য 100 কিমি রেঞ্জ সহ সর্বোচ্চ 70 কিমি/ঘন্টা গতিতে ছুটতে পারে গাড়িটি। সংস্থাটির মালিক গাড়িটির সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন যে, সেখানে মাল্টি-রাইড মোড, ফাস্ট চার্জিং, ইন-অ্যাপ নেভিগেশন, ব্লুটুথের মাধ্যমে লাইভ ড্যাশবোর্ড অ্যাক্সেস সহ অত্যাধুনিক সমস্ত ফিচারস মজুদ রয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা