জয়েন করুন

দীপাবলীর মরসুম আরো উজ্জ্বলময় করে তুলতে বাড়ি আনুন নতুন বুলেট, খরচ মাত্র 20 হাজার!

সদ্যই বাজারে এসেছে নতুন Bullet 350। Royal Enfield এর নতুন বাইক দুর্দান্ত হয়েছে। ফিচারস থেকে ইঞ্জিন, এবং বিশেষ করে নিও রেট্রো ডিজাইন এই বাইককে বিশেষ করে তোলে। কিন্তু দাম এতটাই…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 13, 2023 7:58 PM

সদ্যই বাজারে এসেছে নতুন Bullet 350। Royal Enfield এর নতুন বাইক দুর্দান্ত হয়েছে। ফিচারস থেকে ইঞ্জিন, এবং বিশেষ করে নিও রেট্রো ডিজাইন এই বাইককে বিশেষ করে তোলে। কিন্তু দাম এতটাই বেশি থাকে যে অনেক সময় তা কেনা সম্ভবপর হয়ে ওঠেনা। তবে এবার আর সেই সমস্যা থাকবেনা। কারণ আমরা আপনাদের জানাবো কিভাবে মাত্র সামান্য টাকাতেই নতুন Bullet 350 বাড়িতে নিয়ে আসতে পারেন আপনিও।

Advertisements

শুরুতে দেখে নিন বাইকটির দাম, ফিচারস এবং ইঞ্জিন সম্পর্কে

Advertisements

ইঞ্জিন: Classic 350 এবং Meteor 350-এর মতোই নতুন J-series এর ইঞ্জিন লাগানো হচ্ছে Bullet 350 তেও। পারফরম্যান্স আগের চেয়ে উন্নত করা হয়েছে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন সর্বোচ্চ 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে বাজারে আসবে বাইকটি। ভারী ইঞ্জিন থাকলেও 38 কিমির মাইলেজ পেয়ে যাবেন এখানে।

গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে লঞ্চ হয়েছে। টপ-স্পেকস ভেরিয়েন্টে থাকছে নতুন 3D গোল্ড ব্যাজ। ডবল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএসের সুবিধা পাবেন বাইকে। প্রিমিয়াম সুইচগিয়ার এবং USB চার্জিং পোর্টও পাওয়া যায়। বুলেটের সেই দুম দুম আওয়াজের সাথে তাই বাজারে ভালই আকর্ষণ বেড়েছে Bullet 350 নিয়ে।

দাম: Bullet 350 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.74 লক্ষ টাকা থেকে। Top Variant এর এক্স শোরুম দাম 2.01 লক্ষ টাকা। অন রোড দাম থাকবে 2.39 লক্ষ টাকার আশেপাশে।

কিন্তু সস্তায় কিনবেন কীভাবে?

Bullet 350 এর দাম 1.74 লক্ষ টাকা। কিন্ত ফিনান্স প্ল্যানের মাধ্যমে মাত্র 20 হাজারেই বাইকটি আপনার হতে পারে। এক্ষেত্রে বাকি টাকা ঋণ নিতে হবে। 3 বছরের জন্য পুরো অংক ঋণ নিলে 9.7% সুদের সাথে মাসিক EMI খরচ মাত্র 5,740 টাকা। তাই আর দেরি কিসের, আজই নিয়ে যান নতুন Bullet 350।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS