জয়েন করুন

দীপাবলিতে বাজার কাঁপাবে Bajaj-র এই নতুন বাইক, কম দামেই মিলবে দমদার পারফরম্যান্স

বাজারে এসেছে Bajaj CT 110 X এর নতুন ভার্সন, Splendor কে বড় টক্কর দেবে বাজাজের নতুন বাইক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 4, 2023 6:59 PM

বাজারে স্পোর্টস বাইকের চাহিদা আগের চেয়ে বেড়েছে ঠিকই কিন্তু কমিউটার বাইকের চাহিদা আজও অটুট। সাশ্রয়ী মূল্যের বাইক গুলোই অধিক বিক্রি হয়। বিভিন্ন কোম্পানিও সস্তার বাইক নিয়ে এসেছে ভারতের বাজারে। বাজাজ তাদের নতুন CT 110X বাইকটি লঞ্চ করেছে দেশের বাজারে। সস্তা হওয়ার সাথে জ্বালানি খরচেও বেশ সাশ্রয়ী। চলুন দেখে নেওয়া যাক কেমন কি স্পেসিফিকেশন রয়েছে সেখানে।

Advertisements

ইঞ্জিন এবং মাইলেজ : CT 110X বাইকে রয়েছে 115 সিসির 4 স্ট্রোক, এয়ার কুলড DTsi সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 8000 RPM-এ 8 hp শক্তি এবং 5500 RPM-এ 10 Nm পিক টর্ক উৎপন্ন করে৷ বাইকটি প্রতি লিটারে 70 কিমি ছুটতে সক্ষম।

Advertisements

11 লিটারের ফুয়েল ট্যাংকের সাথে এই বাইকের ডিজাইনও দারুণ। হালকা ওজনের একদম মিনিমালিস্ট বাইক এই Bajaj CT 110X। ছোট হেডলাইট গ্রিল, কালো অ্যালয়, ইঞ্জিন কেসিং এবং বডি প্যানেল থাকার কারণে গাড়িটির লুক যেন একদম নতুন মাত্রা পেয়েছে।

গাড়িতে রয়েছে পাঁচ স্পিডের গিয়ারবক্স এবং দারুণ আকর্ষণীয় V শেপের LED DRL। যদিও সামনের মূল হেডলাইটে LED নেই। তবে স্মুথ রাইডের জন্য রয়েছে একটি টেলিস্কোপিং ফর্ক এবং দুটি শক অ্যাবজর্ভার সাসপেনশন সিস্টেম। সামনে এবং পিছনে দুই চাকাতেই 130mm এর ড্রাম ব্রেক রয়েছে।

দাম : বিভিন্ন ভার্সনের দাম অবশ্য বিভিন্ন। CT 125X-এর ড্রাম ব্রেক ভার্সানের দাম শুরু হচ্ছে 55,494 টাকা থেকে। ডিস্ক ভার্সনের ক্ষেত্রে দাম শুরু হচ্ছে 62,000 টাকা থেকে। CT 110X হিরো’র Splendor Plus এবং হন্ডা’র SP 100-কে জোর টক্কর দেবে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS