জয়েন করুন

বাজারে শীঘ্রই দেখা যাবে এই চারটি নতুন দুচাকা, তালিকায় Royal Enfield এর এই বাইক

1) Royal Enfield Himalayan 452 সম্ভাব্য দাম: 2.75 লাখ চলতি মাসেই লঞ্চ হয়েছে বাইকটি। তবে এখনো পর্যন্ত সেটির দাম জানা যায়নি। 452 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 10, 2023 10:02 AM

1) Royal Enfield Himalayan 452
সম্ভাব্য দাম: 2.75 লাখ
চলতি মাসেই লঞ্চ হয়েছে বাইকটি। তবে এখনো পর্যন্ত সেটির দাম জানা যায়নি। 452 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 bhp শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়।

Advertisements

2) Aprilia RS 457
সম্ভাব্য দাম: 4.5 লাখ
ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে। 457 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন মোট 47hp শক্তি উৎপন্ন করে।

Advertisements

3) Yamaha R3 এবং MT 03
সম্ভাব্য দাম: 4.2 লক্ষ টাকা টাকা এবং 3.2 লক্ষ টাকা
কয়েক মাস আগেই প্রদর্শন করা হয় বাইকদুটিকে। সেখান থেকে জানা যায় যে, 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিনের সাথে আসবে বাইকটি। যা মোট 40 PS শক্তি এবং 27.4Nm পিক টর্ক উৎপন্ন করে। এলইডি আলো, ডুয়াল-চ্যানেল ABS, ডিজিটাল ক্লাস্টার সমেত বাজারে আসে বাইকটি।

4) Kinetic e-Luna 
সম্ভাব্য দাম: 70 হাজার টাকা
আশা করা যাচ্ছে যে, শীঘ্রই কাইনেটিক ই-লুনা শেষ পর্যন্ত এই মাসেই আত্মপ্রকাশ করবে। স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 50kmph এবং বাইকের IDC রেঞ্জ থাকছে প্রায় 100km। নতুন স্কুটারের দাম থাকবে 80 থেকে 90 হাজারের আশেপাশে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS