জয়েন করুন

2024 সালে বাজারে আসবে Royal Enfield এর এই চার বাইক, তালিকায় এই বিশেষ বাইক

চলতি বছরের শুরুর দিকে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650-এর দাম প্রকাশ্যে আসে। গোয়াতে অনুষ্ঠিত মটোভার্স ইভেন্ট 2023 এ হিমালয়ান 450 বাইকটির উন্মোচন হয়। এর কিছুদিন আগেই লঞ্চ হয় নতুন Bullet।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 18, 2023 11:32 AM

চলতি বছরের শুরুর দিকে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর 650-এর দাম প্রকাশ্যে আসে। গোয়াতে অনুষ্ঠিত মটোভার্স ইভেন্ট 2023 এ হিমালয়ান 450 বাইকটির উন্মোচন হয়। এর কিছুদিন আগেই লঞ্চ হয় নতুন Bullet। সবমিলিয়ে 2023 সালে 350, 450 এবং 650 সমস্ত সেগমেন্টেই দারুণ ফলাফল করেছে Royal Enfield। আজ আমরা জানাবো 2024 সালে কোন কোন বাইক আনছে কোম্পানি।

Advertisements

1. Royal Enfield Shotgun 650
MotoVerse ইভেন্টে উন্মোচন করা হয় শটগান 650 বাইকের ফ্যাক্টরি কাস্টম ইউনিট। যদিও সেটি কেবলমাত্র 25 টি ইউনিট বিক্রি করে Royal Enfield। আগামী বছর চূড়ান্ত উত্পাদন মডেল ভারত এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। বাইকটির নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ছোট চাকা, একটি খাড়া হ্যান্ডেলবার, পরিবর্তিত ফুটপেগ এবং আসন আর তার সাথে নতুন ডিজাইনের সাব-ফ্রেম।

Advertisements

2. Royal Enfield Hunter 450
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield। 45e সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড DOHC ফোর-ভালভ ইঞ্জিন 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করবে।

3. Royal Enfield Classic Bobber 350
বর্তমান Classic 350 মডেল থেকে প্রাপ্ত, Royal Enfield-এর আসন্ন Bobber 350 বাইকের টেস্টিং চালানো কিছু ছবি সামনে এসেছে। সেখানে বড় টায়ার, লম্বা হ্যান্ডেলবার এবং পিলিয়ন সিট দেখা যাচ্ছে। আগামী বছর বাজারে আসবে Classic Bobber 350। এটি Jawa 42 Bobber এবং Jawa Perak-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগের মতই 349 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার এবং অয়েল-কুলড SOHC ইঞ্জিন ব্যবহার করা হবে বাইকটিতে।

4. Royal Enfield Scrambler 650
Royal Enfield লাইনআপে নতুন 650 সিসির Scrambler বাইক যোগ করেছে। ইন্টারসেপ্টর 650 এবং কন্টিনেন্টাল GT650 এর সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করে। Scrambler 650 তে 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিনটি মোট 47 bhp এবং 52 Nm টর্ক উৎপাদন করে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS