জয়েন করুন

এক চার্জে দৌড়াবে 60 কিমি! কলেজ পড়ুয়াদের জন্য আদর্শ এই ৫ ই-সাইকেল

ধীরে ধীরে সাইকেল বেশ বিখ্যাত হয়ে উঠছে মানুষের মধ্যে। একদিকে যেমন পরিবেশ রক্ষা হয় তেমনই শারীরিক কসরতও চলতে থাকে। আবার কখনো বেশিদূর যেতে গেলে ইলেকট্রিক সাইকেল বেশ কাজে লাগে। দাম…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 28, 2023 11:34 AM

ধীরে ধীরে সাইকেল বেশ বিখ্যাত হয়ে উঠছে মানুষের মধ্যে। একদিকে যেমন পরিবেশ রক্ষা হয় তেমনই শারীরিক কসরতও চলতে থাকে। আবার কখনো বেশিদূর যেতে গেলে ইলেকট্রিক সাইকেল বেশ কাজে লাগে। দাম কম হওয়ার পাশাপাশি টেকসই এবং মজবুতও বটে। কিন্তু কোন সাইকেল কিনবেন আপনি? চলুন ভারতের বাজারে থাকা সেরা ৫ সাইকেল সম্পর্কে জানাই আপনাদের।

Advertisements

1) EMotorad X1 Mountain : বর্তমান সময়ে এই বাইকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে থাকা 36V 7.65 Ah লিথিয়াম-আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক আপনাকে 40 কিমি রেঞ্জ দেবে। 250 ওয়াটের মোটর সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। বাজারে এই ই-সাইকেল 24,999 টাকায় বিক্রি হবে।

Advertisements

2) Tata Stryder Zeeta Plus : টাটাদের তৈরী এই সাইকেল আপনাকে 30 কিমি রেঞ্জ দেয়। সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। গাড়িতে থাকা 36V 6 Ah ব্যাটারি প্যাক 4 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। এই সাইকেলটি কিনতে আপনাকে 29,650 টাকা খরচ করতে হবে।

3) Hero Lectro : Hero তাদের Lectro সিরিজের অধীনে তিনটি ই-সাইকেল লঞ্চ করে। এগুলোর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে 38,599 টাকা। 30 কিমি রেঞ্জ দেয় এই সাইকেল এবং সেই সাথে অ্যান্টি স্কিড অ্যালয় প্যাডেল আপনাকে অতিরিক্ত সুবিধা দেয় চালানোর সময়। 250 ওয়াট BLDC মোটর সহ গাড়িটি 25 কিমি বেগে ছুটতে পারে। এখানে একটি LED ডিসপ্লেও রয়েছে।

4) Tata Stryder Voltic : টাটার এই সাইকেলটি বেশ শক্তিশালী। এখানে 48V এর লিথিয়াম ব্যাটারির সাথে 250 ওয়াটের BLDC মোটর আপনাকে 60 কিমি রেঞ্জ দেয় এবং নর্মাল মোডে 30 কিমি ছুটতে পারে। Tata Stryder Voltic 1.7 এর দাম রয়েছে 34,995 টাকা।

5) EMotorad T Rex+ : 39,999 টাকার এই সাইকেলে আপনি 30 কিমি রেঞ্জ পেয়ে যাচ্ছেন। 250 ওয়াট 36 ভোল্ট ব্যাটারির সাথে 5টি রাইডিং মোড রয়েছে বাইকে। 3 ইঞ্চি LCD ডিসপ্লের সাহায্যে আপনি বাইকটিকে নিয়ন্ত্রণ করতে পারেন।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS