জয়েন করুন

বছরের শুরুতেই আসছে নতুন Ninja, বাজার কাঁপাতে তৈরী Kawasaki

Kawasaki শীঘ্রই নতুন মডেল আনছে ভারতের বাজারে। আগামী 1 জানুয়ারি লঞ্চ হতে চলেছে নতুন Kawasaki Ninja ZX-6R। দারুণ স্পোর্টস বাইক লঞ্চ করে বছরের শুরুতেই বড় চমক দিতে চলেছে Kawasaki। প্রিমিয়াম…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 4, 2024 2:10 PM

Kawasaki শীঘ্রই নতুন মডেল আনছে ভারতের বাজারে। আগামী 1 জানুয়ারি লঞ্চ হতে চলেছে নতুন Kawasaki Ninja ZX-6R। দারুণ স্পোর্টস বাইক লঞ্চ করে বছরের শুরুতেই বড় চমক দিতে চলেছে Kawasaki। প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টেও বড় পরিবর্তন আসবে Ninja ZX-6R লঞ্চ হওয়ার ফলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাইকের ফিচারস কেমন হতে চলেছে।

Advertisements

Ninja ZX-6R বাইকে থাকছে 4.3 ইঞ্চি কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া সেখানে স্মার্টফোন কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, পাওয়ার মোড এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো আধুনিক ফিচারস রয়েছে। ব্রেকিংয়ের জন্য উভয় চাকাতেই পাওয়া যাবে ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS।

Advertisements

ডিজাইন
বাইকটির ডিজাইনের সাথে কোনো আপোষ করেনি Kawasaki। এক্ষেত্রে Ninja ZX-6R অনেকখানি Ninja ZX-10R কে কপি করেছে। শার্প ডিজাইনের সাথে ক্লিপ-অন হ্যান্ডেলবার, রিয়ার সেট-ফুটপেগ, স্প্লিট হেডল্যাম্প এবং LED লাইটিং গাড়িটিকে আরো জাঁকজমকপূর্ন করেছে।

ইঞ্জিন
পারফরম্যান্স নিয়ে সন্দেহের কোনো জায়গাই নেই। Ninja ZX-6R কে শক্তি জোগাবে 636CC এর ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 129 hp শক্তি এবং 69 Nm টর্ক উত্পন্ন করতে পারে। 6 স্পিড গিয়ারবক্স, কুইক শিফটার এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচের সুবিধা থাকছে এখানে।

দাম
কাওয়াসাকি নিনজা ZX-6R বাইকটির বর্তমান এক্স শোরুম দাম রয়েছে 10.49 লাখ টাকা। নতুন ভার্সনের দাম হতে পারে 11 লক্ষ টাকার আশেপাশে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS