জয়েন করুন

লঞ্চ হচ্ছে নতুন Himalayan 452, বড় আপগ্রেড আসছে নয়া ভার্সনে! দাম মাত্র এত

বাজারে আসছে নতুন Royal Enfield Himalayan, দেখে নিন কেমন হবে বাইকটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 1, 2023 10:19 PM

শীঘ্রই ভারতের বাজারে দেখা যাবে Royal Enfield এর নতুন Himalayan বাইক। নতুন ভার্সন নিয়ে উত্তেজনা বেড়েছে বিগত সময়ে। এবার অপেক্ষা বাইকটি লঞ্চ হওয়ার। আগামী মাসের শুরুতে বাজারে লঞ্চ হবে নতুন Himalayan। তার আগে দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকছে বাইকে।

Advertisements

মিডিয়া রিপোর্ট অনুসারে, Royal Enfield Himalayan 452 তিনটি রঙের সাথে বিক্রি হবে বাজারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এই নিয়ে কোনও অফিসিয়াল বয়ান আসেনি। নতুন Royal Enfield Himalayan 452 এর এক্স দাম থাকতে পারে 2.60 লক্ষ টাকা থেকে 2.70 লক্ষ টাকা। উল্লেখ্য আগের ভার্সন থেকে অনেক বেশি শক্তিশালী হবে নতুন বাইক।

Advertisements

Himalayan বাইকে 411 সিসির জায়গায় 452 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। লেটেস্ট RE Himalayan 452 অ্যাডভেঞ্চার বাইকে DOHC কনফিগারেশন সহ একটি সম্পূর্ণ নতুন 451.66 সিসির লিকুইড-কুলড, 4-ভালভ ইঞ্জিন থাকবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনটি 8,000rpm-এ 39.57bhp শক্তি এবং 40-45Nm-এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান 452 তে বড় উইন্ডস্ক্রিন, এবং লম্বা মাডগার্ড থাকবে। টিজার ভিডিও থেকেই স্পষ্ট জানা যাচ্ছে এই বিষয়ে। অল-এলইডি আলো, USD ফর্ক এবং একটি নতুন সিঙ্গল-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। অ্যাডভেঞ্চার বাইকটির সামনে 21 ইঞ্চি চাকা এবং পিছনে 17-ইঞ্চি ওয়্যার-স্পোক চাকা থাকতে পারে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS