জয়েন করুন

চলতি মাসেই বাজারে আসছে নতুন Hero Karizma, কি কি ফিচার্স থাকছে? লঞ্চের আগেই ফাঁস তথ্য

খুব জলদিই বাজারে আসছে হিরোর নতুন মোটরসাইকেল। বাইকের প্রচার চালাচ্ছেন খোদ হৃতিক রোশন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 23, 2023 2:18 PM

বাইকপ্রেমীদের পোয়া বারো, ফিরছে নতুন Karizma। খোদ বলিউড অভিনেতা হৃত্বিক রোশন নিজের সোশ্যাল মিডিয়াতে বাইকটি নিয়ে টিজ করেছেন। স্বভাবতই মানুষের মধ্যে বাইরে উচ্ছাস এই বাইকে। খবর আসছে আগামী 29 আগস্ট Hero Karizma XMR 210 বাইকটি আসছে বাজারে। তার আগে মোটরবাইক নিয়ে বেশ কিছু ফিচারস সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে নয়া বাইক।

Advertisements

ইঞ্জিন : গাড়িটিতে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন থাকবে। মোট 6 স্পিডের গিয়ারবক্স সমেত আসবে নতুন Karizma।

Advertisements

ফিচারস : থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল স্পিডোমিটার, ইন্ডিকেটর ইত্যাদি সহ LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইকে।

সুরক্ষা : Karizma XMR 210 গাড়িতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) থাকছে। যদিও টপ ভেরিয়েন্টেই ডুয়াল চ্যানেল সিস্টেম মিলবে, অন্যান্য ভার্সনে আপনি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মিলবে।

ডিজাইন : নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। তীক্ষ্ণ স্টাইলিশ ডিজাইন সহ দ্রুত গতির বাইকটি কিন্তু সাধ্যের মধ্যেই দাম থাকতে পারে।

দাম : বাইকটির দাম ঘোষণা করেনি Hero। এখনো প্রি বুকিংও শুরু করেনি কোম্পানি। তবে সম্ভাব্য দাম থাকতে পারে 2 লক্ষ টাকার আশেপাশে।

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

উল্লেখ্য, বাইকটির প্রচারের কাজ চালাচ্ছেন খোদ বলি অভিনেতা হৃতিক রোশন। এখন দেখার কেমন হয় বাইকটি।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS