জয়েন করুন

বাজারে এসেছে নতুন Bullet, কিন্তু Classic অথবা Hunter-র থেকে কতটা এগিয়ে? নিজেই দেখে নিন

নতুন বুলেট, নাকি Hunter, Classic তুলনা দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 5, 2023 8:06 PM

প্রিমিয়াম সেগমেন্টে Royal Enfield এর বাইকগুলো মানুষের বেশ পছন্দের। 350 সিসি ইঞ্জিন সহ Royal Enfield এর বাইকগুলোর আলাদাই ক্রেজ রয়েছে সারাদেশে। সম্প্রতি আবার বাজারে নতুন Bullet লঞ্চ হয়েছে। Royal Enfield এর অন্যান্য ইঞ্জিন এবং বাইকের সাথে পরিবর্তন না থাকলেও বাহ্যিক লুকে কিছুটা পার্থক্য রয়েছে। তাহলে Classic এবং Hunter এর সাথে Bullet কেমন প্রতিযোগিতা দেবে দেখে নিন।

Advertisements

New Royal Enfield Bullet : বুলেটের নতুন ভার্সনেও 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এটি Dual Channel ABS সহ সেমি ডিজিটাল স্ক্রিন এবং নানান ফিচারসের সাথে আসে। ইঞ্জিনটি মোট 20hp শক্তি এবং 27 Nm টর্ক তৈরি করতে সক্ষম। বুলেটের এক্স শোরুম দাম রয়েছে 1.74 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকা।

Advertisements

Royal Enfield Classic : ইঞ্জিনের কোনো পরিবর্তন নেই এখানে। একই ফিচারস দেখতে পাবেন। কিন্তু ব্রেকিংয়ের জন্য থাকছে সিঙ্গল চ্যানেল ABS। দামী ভার্সনে ডুয়াল চ্যানেলের অপশন রয়েছে যদিও। ক্লাসিক গাড়িটির স্টাইল বাকিদের থেকে অনেকখানি ভিন্টেজ আদলের। Classic 350 বাইকটি 40 কিমি মাইলেজ সহ এক্স-শোরুম দাম থাকছে 1.93 লাখ থেকে 2.24 লাখ টাকা।

Royal Enfield Hunter : Hunter 350 বাইকটি Royal Enfield এর সবথেকে ক্রুজার মোটর সাইকেল। আপনি এখানে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ একাধিক ফিচারস পাবেন যা দামী বাইকেও রয়েছে। হান্টারের এক্স-শোরুম মূল্য 1.50 লাখ থেকে 1.74 লাখ টাকা। আর এই দামের কারণে বাইকটি বুলেটের থেকে 24,000 টাকা সস্তা এবং ক্লাসিকের থেকে 43,000 টাকা সস্তা এবং মিটিওরের (350 সিসি) থেকে 54,000 টাকা সস্তা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS