জয়েন করুন

বাইক প্রেমীদের মন জয় করতে চলে এল নতুন বুলেট 350, দাম কত জানেন?

হান্টার এবং ক্লাসিকের সাথে সাথে এবার জোরদার বিক্রি চলবে Bullet 350 এর, দেখে নিন দাম

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 8, 2023 10:24 AM

Royal Enfield বাইকগুলোর জবাব নেই। বহু বছর ধরে মানুষ এই বাইকগুলোর প্রতি ভরসা দেখিয়েছেন। প্রতি মাসেই হাজার হাজার বাইক বিক্রি করেছে Enfield। প্রিমিয়াম বাইক সেগমেন্টে Royal Enfield সেরা পারফর্মার। 350 সিসি সেগমেন্টে সদ্যই নতুন Bullet 350 নিয়ে এসেছে তারা। কেমন হলো বাইকটি? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

আপাতত বাজারে ক্লাসিক এবং হান্টার বাইক ব্যপকহারে বিক্রি চলছে। কিন্তু নতুন Bullet এই রেকর্ড ভাঙবে বলেই ধারণা RE এর। নতুন বাইকে ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন ফিচারসেও পরিবর্তন করেছে Enfield। কিন্তু ফ্রন্ট ফেসিয়া সহ ফ্রন্ট লুকে কোনো পরিবর্তন নেই। বিগত 54 বছর ধরে একই স্টাইল ধরে রেখেছে চেন্নাইয়ের দু চাকা কোম্পানিটি।

Advertisements

 

রাখী পূর্ণিমার সময়ই গাড়িটি লঞ্চ হয় বাজারে। মোট 3টি ভেরিয়েন্টে বাইকটি বিক্রি করে Enfield। আপনি নিজের চাহিদা মত ভেটিয়েন্টটি পছন্দ করে সেটি কিনতে পারেন। তবে এবার দাম কিছুটা বাড়িয়েছে Royal Enfield। কত দাম দেখে নিন নীচে।

মিলিটারি ভেরিয়েন্ট – 1.73 লাখ টাকা।
স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট – 1.97 লাখ টাকা।
ব্ল্যাক গোল্ড ভেরিয়েন্ট – 2.15 লাখ টাকা।

জানিয়ে দিই এই দাম কেবল এক্স শোরুম মূল্য। 3 সেপ্টেম্বর বাইকের অন রোড দাম জানা যাবে। 5 টি বেশ আকর্ষণীয় রঙের সাথে বাজারে লঞ্চ হয়েছে Bullet 350। বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই দেরী না করে চট করে কিনে নিন বুলেটের নতুন ভার্সন।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS