জয়েন করুন

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এল নতুন Avenger, মাত্র 16 হাজার দিলেই হাতে পাবেন এই খাসা গাড়ি!

বাজারে এসে গেল নতুন Bajaj Avenger, 160 সিসির শক্তিশালী ইঞ্জিনের সাথে এই ফিচারস দেখতে পাবেন আপনি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 31, 2023 5:34 PM

বাজাজ তাদের একগুচ্ছ বাইক এনেছে Royal Enfield এর সাথে টক্কর দেওয়ার জন্য। Dominar থেকে Avenger সিরিজ ছাড়াও Triumph এর সাথেও হাত মিলিয়েছে তারা। Speed 400 এর পর সম্প্রতি Avenger সিরিজের নতুন একটি বাইক এনেছে Bajaj, ক্রুজার শ্রেণীর বাইকটি কেমন এবং কী কী ফিচারস রয়েছে জেনে নেওয়া যাক।

Advertisements

বর্তমানে ক্রুজার বাইকের বিক্রি বেড়েছে। আর Bajaj এই সুযোগে তাদের নতুন ক্রুজার বাইক Avenger 160 Street বাইকটিকে বাজারে লঞ্চ করেছে। নতুন ফিচারস এবং ইঞ্জিন প্রযুক্তির সাথে দমদার পারফর্ম্যান্স দেয় Street 160।

Advertisements

ডিজাইন এবং ফিচার : বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট 160 বাইকে একটি গোলাকার হেডল্যাম্প, শর্ট ভিসার, লং সুইপিং ব্ল্যাক-আউট এক্সজস্ট, পুরানো ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন এবং অল-ব্ল্যাক অ্যালয় হুইল রয়েছে। বাইকের সাসপেনশন সেটআপটিও বেশ সহজ, সামনের অংশে টেলিস্কোপিক ইউনিট এবং পিছনের অংশে রাবার গেটার এবং টুইন শক অ্যাবজরবার রয়েছে।

সুরক্ষা : বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের বিকল্প রয়েছে। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং সিঙ্গেল-চ্যানেল ABS উপস্থিত।

ইঞ্জিন এবং মাইলেজ : Bajaj Avenger 160 Street এ 160 সিসির এয়ার এবং অয়েল-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সেটি মোট 15 PS শক্তি এবং 13.7 Nm এর পিক টর্ক উৎপন্ন করে৷ মোট 5-গতির গিয়ারবক্স থাকছে বাইকে। এছাড়া প্রতি লিটারে 47.2 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম ইঞ্জিনটি।

দাম : ক্রুজার বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 1.16 লাখ টাকা। কিন্তু ফাইন্যান্স প্ল্যানের মাধ্যমে সস্তায় বাইকটি কিনতে পারেন আপনি। Bajaj Avenger Street 160 কেনার জন্য আপনাকে 16,000 টাকা ডাউনপেমেন্ট করতে হবে। 3 বছরের জন্য বাকি অর্থ ঋণ নিলে 9.7% বার্ষিক সুদের হারে মাসিক কিস্তির খরচ হবে 4018 টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS