জয়েন করুন

প্রকাশ্যে এল Yamaha R3 এবং MT-03 এর লঞ্চের দিনক্ষণ, আগামী এই তারিখ বাজার কাঁপাতে আসছে দুটি বাইক

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বাইকদুটি লঞ্চ হয়…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 13, 2023 9:59 PM

Yamaha বাজারে নিয়ে আসছে নতুন বাইকের সম্ভার। আগামীতে জলদিই দেখা যাবে দুটি শক্তিশালী সুপার বাইক। 2023 শেষ হওয়ার আগেই লঞ্চ হবে Yamaha R3 এবং নতুন MT-03 বাইক। বাইকদুটি লঞ্চ হয় MotoGP চলাকালীন। এরপর খবর আসে ডিসেম্বর মাসেই লঞ্চ হওয়ার বিষয়ে। নতুন রূপে একাধিক ফিচারস সহ শক্তিশালী ইঞ্জিনের সাথে কামব্যাক করছে Yamaha R3। বিশ্বজুড়েই দারুণ জনপ্রিয় এই বাইক।

Advertisements

Yamaha R3 এর সাথে বাজারে আসবে সেটির ন্যাকেড ভার্সন MT-03। যদিও ডিজাইন ছাড়া সেরকম কিছু ফারাক থাকবেনা বাইক দুটির মধ্যে। সম্প্রতি এই দুই বাইকের MotoGP এডিশনও লঞ্চ করেছে Yamaha। বাজারে অবশ্য এই দুই বাইককে জোর টক্কর দেবে Aprilia RS 457 এবং Kawasaki Ninja 400।

Advertisements

Yamaha YZF-R3 বাইকে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকছে। এছাড়া LCD লাইটিং এবং হেডল্যাম্প সহ একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়। বাইকের উভয় চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে, যা স্টাইলিশ অ্যালয় হুইলের সাথে যুক্ত। এছাড়া বাইকে রয়েছে উন্নতমানের সাসপেনশন যা চালককে বেশ আরামের সাথে চলতে সাহায্য করে।

পাওয়ারট্রেন: YZF-R3 বেশ শক্তিশালী পারফর্মার। সেখানে 296cc BS6 ইঞ্জিন সহ 38.88 bhp শক্তি এবং 26.1 Nm টর্ক উৎপন্ন করে। সামনের এবং পিছনে, উভয় চাকাতেই ডিস্ক ব্রেক শক্তিশালী স্টপিং পাওয়ার নিশ্চিত করে। উল্লেখ্য MT-03 এবং R3 ছাড়াও Ymaha R7, R1M, MT-07 and MT-09 এর প্রদর্শন করে।

কবে লঞ্চ হবে বাইকটি?
আগামী ডিসেম্বর মাস থেকে বাজারে উপলব্ধ হবে বাইকটি। Yamaha R3 এবং MT-03 বাইক দুটি Yamaha India ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিং করা যাবে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS