দুই চাকার ক্ষেত্রে ভারতের বাজারে সুজুকি (Suzuki) এর উপস্থিতি তেমন না থাকলেও তাদের Access স্কুটারের দেদার বিক্রি হয়। সদ্যই দেশের অন্দরে নতুন রেকর্ড গড়েছে স্কুটারটি। Suzuki Access 125 স্কুটারটির ইতিহাসও ভারতে বহুদিনের। সেই 2007 সালে এটির লঞ্চ হয়, তারপর থেকেই স্কুটারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সদ্যই কোম্পানি স্কুটারটিকে আরো একটি নতুন রংয়ে বাজারে নিয়ে এসেছে।
Suzuki Access 125 এর ফিচারস : Access 125 এ একটি 124cc SOHC 2-ভালভের One Cylinder ইঞ্জিন রয়েছে। 8bhp ক্ষমতার সাথে 10nm টর্ক উৎপন্ন করে। গাড়িটির BS6 ভার্সন লেটেস্ট E20 জ্বালানিতে (পেট্রোলের সাথে 20% ইথানলের মিশ্রণ) চলতে পারে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে LED হেডল্যাম্প, USB সকেট, বড় 21.8 লিটারের বুটস্পেস। তাছাড়া সামনেও র্যাক রয়েছে স্টোরেজের জন্য। নতুন পার্ল শাইনিং বেইজ রংয়ের সাথে গাড়িটিকে লঞ্চ করেছে কোম্পানি। মোট 13টি কালারে উপলব্ধ এই বেস্ট সেলিং স্কুটার।