জয়েন করুন

পারফরম্যান্সে ভরপুর স্টাইলিশ এই রেসিং বাইকগুলোতে পাবেন দুর্দান্ত মাইলেজ, কেনার আগে দেখে নিন এই বিষয়গুলো

শুধু শক্তিশালী পারফরম্যান্সই নয়, সাথে থাকছে দূর্দান্ত মাইলেজ! দেখে নিন দেশের সেরা বাইক যেখানে উচ্চ শক্তির সাথে দারুণ মাইলেজ পাওয়া যায়

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 7:09 PM

125 সিসি বাইক সেগমেন্ট এখন নতুন কমিউটার সেগমেন্টে পরিণত হয়েছে। বিভিন্ন কোম্পানি 100 সিসি বা তার আশেপাশের ইঞ্জিনের পরিবর্তে 125 সিসির বাইক দিয়েই নিজেদের পোর্টফোলিও তৈরি করছে। KTM থেকে Bajaj, Hero থেকে TVS, Honda প্রত্যেকেরই দুর্দান্ত সমস্ত বাইক রয়েছে এই সেগমেন্টে। কিন্তু কোন এদের মধ্যে মাইলেজ বেশি পাওয়া যায় কোন বাইকগুলোতে তাই খুঁজে বের করেছি আমরা। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ন তালিকা।

Advertisements

1) TVS Raider
TVS Raider 125 সিসি সেগমেন্টে বেশ জনপ্রিয়। বাইকে 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুল প্রযুক্তির সাথে ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন লাগানো রয়েছে। এই ইঞ্জিন মোট 11.2 bhp শক্তি এবং 11.2 Nm পিক টর্ক জেনারেট করে। 5-গতির গিয়ারবক্স সহ Raider 125-এর বর্তমান এক্স-শোরুম দাম 93,719 টাকা।

Advertisements

2) Bajaj Pulsar 125 / NS125
Pulsar ভারতে একটি অতীব সুপরিচিত ব্র্যান্ড। 125 সিসি সেগমেন্টে Pulsar NS 125 এবং Pulsar 125, এই দুটি বাইকই বিরাট জনপ্রিয়। সেখানে 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন মোট 11.8 bhp শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। Pulsar 125 সিরিজের এক্স-শোরুম দাম 89,254 টাকা।

3) KTM 125 Duke
125 সিসি সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী বাইক 125 Duke। গাড়িটির ইঞ্জিন বেশ ভারী এবং রেসিং বাইকের ফিচারস সহ এলেও মাইলেজ কিন্তু দারুণ। 125 Duke এ 124.7 সিসির ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 14.3 bhp শক্তি এবং 12 Nm পিক টর্ক উৎপন্ন করে। 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্স সহ 125 Duke এর এক্স শোরুম দাম 1.78 লক্ষ টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS