জয়েন করুন

কত মাইলেজ রয়েছে Suzuki Hayabusa তে, এক মাস চালানোর খরচই বা কত দেখুন

সুপারবাইকের কথা বললে Ducati এবং Kawasaki এর নানান বাইকের সাথে নাম আসবে Suzuki এর হায়াবুসার (Suzuki Hayabusa)। সেই কবে বলিউড ধুম সিনেমা করেছে, অত বছর আগে থেকে আজ অবধি হায়াবুসার…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 9, 2024 8:15 PM

সুপারবাইকের কথা বললে Ducati এবং Kawasaki এর নানান বাইকের সাথে নাম আসবে Suzuki এর হায়াবুসার (Suzuki Hayabusa)। সেই কবে বলিউড ধুম সিনেমা করেছে, অত বছর আগে থেকে আজ অবধি হায়াবুসার জনপ্রিয়তা একটুও ক্ষুণ্ণ হয়নি। ভারতে তো বটেই , সারাবিশ্বে দারুণ জনপ্রিয় এই বাইক।

Advertisements

1999 সালে প্রথমবারের জন্য বাজারে আসে Hayabusa। জনপ্রিয়তা পেয়েছে বটে কিন্তু এই বাইক কি নিত্যকার যাতায়াতের উপযোগী? আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে হাজির আমাদের এক্সপার্ট টিম। চলুন তাই জেনে নেওয়া যাক।

Advertisements

নিত্য যাতায়াত করার জন্য বাইকে একগুচ্ছ ফিচারসের প্রয়োজন পড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটির মাইলেজ। রিপোর্ট অনুযায়ী সুজুকি হায়াবুসা বাইকে 15 থেকে 18 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়। 20 লিটারের ফুয়েল ট্যাংক সহ গাড়িটি একবার ট্যাংকি ভর্ত্তি করলে 300 থেকে 360 কিমি ছুটতে পারে।

Hayabusa বাইকের একবার ট্যাংকি ভর্ত্তি করতে খরচ পড়বে 2000 টাকা। নিত্য 50 কিমি যাতায়াত করলে 300 টাকা খরচ হয়। সেই হিসেবে সারা মাসে খরচ পড়বে 9000 টাকা। কমিউটার বাইকের সাথে তুলনা করলে বেশি হলেও যাদের সুপারবাইক চালানোর শখ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্য খুব বড় ব্যপার নয় এটি।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS