জয়েন করুন

Royal Enfield-র বাজার দখল করতে আসছে দুটি Jawa বাইক, উৎসবের মরশুমের আগেই বড়সড় পরিবর্তন বাজারে

মস্ত Comeback করেছে Jawa, নতুন Bobber এবং Yezdi Roadster বাইক বাজার কাঁপাবে!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 6, 2023 7:30 PM

লেটেস্ট BS-6 স্টেজ-2 স্ট্যান্ডার্ড অনুয়ায়ী ইঞ্জিনে পরিবর্তন করে নতুন বাইক লঞ্চ করেছে Jawa Yezdi। একগুচ্ছ নতুন নতুন ফিচার সহ শক্তিশালী বাইক এনেছে কোম্পানিটি। নতুন চমক নিয়েই বাজারে ফিরছে Jawa বাইকটি। নিজেদের Bobber 42 এর Facelift ভার্সন লঞ্চ করেছে। একইসাথে Jawa তাদের Yezdi Roadster বাইকেরও নতুন ভার্সন লঞ্চ করেছে।

Advertisements

নতুন লুকের সাথে বাজারে এসেছে Jawa Bobber 42। ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে ডিজাইনেও পরিবর্তন দেখা যাচ্ছে। পিছনের ফেন্ডারটিও পুনরায় ডিজাইন করা হয়েছে। কসমিক রক, ইনফিনিটি ব্ল্যাক, স্টারশিপ ব্লু এবং সেলেস্টিয়াল কপার ইত্যাদি সহ চারটি রঙের সাথে উপলব্ধ বাইকটি।

Advertisements

ইঞ্জিন : নতুন Jawa বাইকে থাকছে 294.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 26.9 bhp এবং 26.8 Nm টর্ক তৈরি করতে সক্ষম। আরামে চালানোর জন্য থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

ফিচারস : ব্রেকিং সাসপেনশনে পরিবর্তন এলেও নতুন কি ফিচারস যোগ হচ্ছে তা এখনো তেমন কিছু জানা যায়নি। তবে Jawa Bobber 42 তে মাল্টি স্পোক অ্যালয় হুইল গাড়িটির লুক অনেকখানি বাড়িয়ে দেয়। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

দাম : Jawa 42 Bobber বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 1.98 লক্ষ টাকা। বাইকটি বুক করার জন্য আপনাকে নিকটবর্তী Jawa ডিলারশিপে যেতে হবে। উল্লেখ্য, Yezdi Roadster এর এক্স শোরুম দাম রয়েছে 2.09 লক্ষ টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS