জয়েন করুন

Royal Enfield-র বাজারে আসবে বড় আঘাত, পুজোর আনন্দ বাড়িয়ে এইদিন গ্রাহকদের হাতে আসছে নতুন X440

পুজোর আগে এইদিন হতে আসবে নতুন Harley Davidson X440

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 8, 2023 11:53 AM

কিছুদিন আগেই বাজার কাঁপিয়ে আসে নতুন Harley Davidson X440। Hero Motocorp এর সাথে হাত মিলিয়ে বাইকটি লঞ্চ করে Harley Davidson। Harley Davidson আগে বাইক বিক্রী করলেও দুই কোম্পানির জয়েন্ট ভেঞ্চারের প্রথম পণ্য X440। এবার খুবই জলদি বাইকটি হাতে পাবেন গ্রাহকরা।

Advertisements

এতদিন চলছিল অপেক্ষার পালা। সেই কোন জুলাই মাসে বাইকটি লঞ্চ হয় তারপর থেকে চলতে থাকে অপেক্ষা। এবার খবর আসছে আগামী 15 অক্টোবর থেকে উৎসবের মরশুমের ঠিক আগেই বাইকটি হাতে পাবেন গ্রাহকরা। দারুণ শক্তি নিয়ে বাজারে আসছে X440, যা Royal Enfield এর আধিপত্যে বড় প্রশ্নচিহ্ন তুলতে পারে।

Advertisements

রেট্রো-ডিজাইন এবং গোল হেডল্যাম্প সহ একটি টিয়ারড্রপ-প্যাটার্নের জ্বালানী ট্যাঙ্কের সাথে আসে Harley Davidson X440। আধুনিক ফিচারস, এলইডি আলো, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল এবং স্টাইলিশ অ্যালয় হুইলের সাথে দেখা যায় বাইকটিকে। মাত্র 5000 টাকার টোকেন মানি দিয়ে বুক করতে হতো এই বাইককে। 2.29 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে লঞ্চ হয় বাইকটি। বাইকটির ফিচারস দেখে নেওয়া যাক চলুন।

হারলে-ডেভিডসন X440 বাইকে 398 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা মোট 27 bhp শক্তি এবং 38nm এর টর্ক তৈরি করতে সক্ষম। ইঞ্জিনটি মোট 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকের সামনের দিকে ইনভার্টেড কাঁটা রয়েছে, আর পিছনের অংশে থাকছে টুইন শক অ্যাবজর্বার। ডুয়াল-চ্যানেল ABS এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক পাওয়া যায়।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS