জয়েন করুন

চিন্তা বাড়ল Royal Enfield-র, প্রথম মাসেই 25,000 বুকিং ছাড়িয়েছে Harley Davidson X440-র! দাম কত?

দাম বাড়ানোর পরেও হারলে-ডেভিডসন X440 বাইক কিনতে ভিড় করলেন 25,000 মানুষ, নতুন দাম কত?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 16, 2023 11:10 AM

সদ্যই বাজারে এসেছে নতুন Harley-Davidson X440। আর বুকিং শুরুর প্রথম মাসেই বিপুল সংখ্যক বুকিং পেয়েছে গাড়িটি। গত মাসেই বাজারে হিট করেছে সংস্থার নতুন তিনটি মডেল। আর তারমধ্যেই প্রায় 25,000 এরও বেশি বুকিং জমা হয়েছে বলে খবর। সংস্থা এইদিন তাদের বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যেই 25,597 জন ক্রেতা এই মোটরসাইকেল কেনার জন্য বুকিং করেছে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে বাইকটির দাম ধার্য করা হয়েছিল 2.29 লাখ টাকা (এক্স-শোরুম)। তবে চলতি মাসের শুরুতে আরও 10,500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় হিরো মটোকর্প এবং হারলে-ডেভিডসন। গত 4 অগাস্ট থেকে তিনটি ভেরিয়েন্টেই লাগু হয়েছে নতুন দাম। অর্থাৎ, এখন যদি কেউ Harley-Davidson X440 কিনতে চান তাহলে তাকে খরচ করতে হবে প্রায় 2.40 লাখ টাকা (এক্স-শোরুম)।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসের 4 তারিখ থেকেই বাইকটির জন্য বুকিং শুরু করেছিল সংস্থাটি। মাত্র এক মাসের মধ্যেই এই বিপুল সংখ্যক ক্রেতা আগ্রহ দেখিয়েছে এই বাইকটির প্রতি। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে বাইক উৎপাদন। তবে ডেলিভারি পেতে গেলে আরও একটু অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত আসন্ন সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু করবে সংস্থাটি।

অবশ্য Harley-Davidson X440 প্রথম নয় যারা প্রথম মাসেই 25 হাজার বুকিং পেয়েছে। এর আগে লঞ্চ হওয়া Triumph Speed 400-ও প্রথম 10 দিনেই 10,000 বুকিং পেয়েছিল। গত মাসেই খবর মিলেছিল, প্রায় 17,000 এর বেশি বুকিং পেয়েছিল Triumph Speed 400। সর্বপরি বাইক দুটি যে সত্যিই বাজার কাঁপাচ্ছে সেকথা বলার অপেক্ষা রাখেনা। Royal Enfield কে টক্কর দিতে না পারলেও ধীরে ধীরে তাদের বড় চ্যালেঞ্জ দেবে Hero-Harley এবং Bajaj-Triumph।

Harley-Davidson X440-র জনপ্রিয়তা দেখে সংস্থার সিইও নিরঞ্জন গুপ্তা বলেন, ‘আমরা এই বাইকের গ্রাহকদের প্রতিক্রিয়া দেখে আনন্দিত। হিরো মটোকর্পের এই সেগমেন্টে গ্রাহকদের আস্থা দেখাতে পেরে আনন্দিত আমরা। তবে বড় বিষয় হল, আমাদের বেশিরভাগ বুকিং টপ মডেলের জন্য এসেছে যা স্পষ্ট ভাবে ইঙ্গিত করে গ্রাহকরা সঠিক ব্র্যান্ড এবং সঠিক মডেলের জন্য উচ্চ মূল্য দিতে ইচ্ছুক।’

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS