জয়েন করুন

Yamaha FZ X নাকি Royal Enfield Hunter 350, আপনার জন্য কোন গাড়িটি হবে বেস্ট? পার্থক্য দেখে বুঝে নিন

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টস বাইকের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্রুজার বাইক। আর এক্ষেত্রে Ymaha এর FZ X এবং Royal Enfield Hunter বেশ বড় প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোন ক্রুজার…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 22, 2023 1:41 AM

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে স্পোর্টস বাইকের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্রুজার বাইক। আর এক্ষেত্রে Ymaha এর FZ X এবং Royal Enfield Hunter বেশ বড় প্রতিদ্বন্দ্বি। কিন্তু কোন ক্রুজার বাইক এগিয়ে? চলুন সেই তথ্যই জানাচ্ছি আপনাদের।

Advertisements

Yamaha FZ X :

Advertisements

নিও রেট্রো-ডিজাইনের বাইকে 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। গাড়িতে রয়েছ রাউন্ড হেডলাইট, লম্বা-সেট হ্যান্ডেলবার, ইঞ্জিন কাউল, স্টেপ-আপ সিট, সিঙ্গেল চ্যানেল ABS এবং সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশনের মতো নয়া ফিচার। এছাড়া আপনি ব্লুটুথের সাপোর্ট পেয়ে যাবেন। Yamaha Y-Connect অ্যাপের মাধ্যমে অতিরিক্ত তথ্য আপনার ফোনেই চলে আসবে।

বাইকটি 7,250 rpm এ 12.2 bhp শক্তি উৎপন্ন করে এবং গাড়িটির পিক টর্ক 13.3 Nm এর। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং সেভেন স্টেপ প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মনো-শক সাসপেনশনের কারণে রাইডিং অভিজ্ঞতাও দারুণ থাকবে আপনার। এছাড়া বাইকটির সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক আর 17-ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে 1,35,900 টাকা থেকে।

Royal Enfield Hunter 350 :

বর্তমানে বেশ ভালই ঝড় তুলেছে বাইকটি। বিক্রীর নিরিখে বুলেট 350 এবং ক্লাসিক 350 কে পিছনে ফেলেছে Hunter। 349.9 সিসির ইঞ্জিন সর্বোচ্চ 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। শক্তিশালী হওয়ার পরেও 36.2 কিমির মাইলেজ দেয়। সামনে এবং পিছনে ডাবল ডিস্ক ব্রেক থাকে। মোট তিনটি ভার্সনে আসে গাড়িটি।

রেট্রো-স্টাইলের সেমি ডিজিটাল ক্লাস্টারের সাথে বাইকটির এক্স শোরুম প্রাইস রয়েছে 1,49,900 লক্ষ টাকা। টপ ভ্যারিয়েন্ট নিতে গেলে আপনাকে 1,74,655 লক্ষ টাকা খরচ করতে হবে। 5 গিয়ার ট্রান্সমিশনের সাথে 13 লিটারের জ্বালানি ট্যাংক আপনাকে দীর্ঘ রুটে চালাতে সাহায্য করবে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS