জয়েন করুন

Royal Enfield Himalayan: বেশি চিন্তার প্রয়োজন নেই! মাত্র 62 হাজার দিয়েই নিয়ে যান নতুন বাইক

নতুন Himalayan কেনার ইচ্ছে কিন্তু টাকার অভাব? আর চিন্তা নেই, এবার সস্তায় বাইকটি কিনতে পারেন এই নিয়ম মেনে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 2, 2023 6:50 PM

নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবারের জন্য বাজারে আসে নতুন Royal Enfield Himalayan 450। পুরোপুরি প্রকাশ্যে আসে গত 26 নভেম্বর। ওইদিনই বাইকের দাম জানা যায়। অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটিতে থাকছে দারুণ স্পেসিফিকেশন। হিমালয়ের কঠিন রাস্তা হোক কি সমতলের অফরোডিং, সমস্ত জায়গাতেই দূর্দান্ত ছুটবে নতুন বাইকটি।

Advertisements

নতুন Himalayan 450 এর দাম জানা যায় 26 নভেম্বর। আগের ভার্সনের থেকে এবার দাম বেড়েছে অনেকখানি। Himalayan 450 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.69 লক্ষ টাকা থেকে। আর বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী বাইকের সর্বোচ্চ এক্স শোরুম দাম 2.84 লক্ষ টাকা। তবে একসাথে এত টাকা দিতে না পারলেও চিন্তা নেই, আমরা জানাবো কিভাবে সস্তায় বাইকটি কিনবেন আপনি।

Advertisements

মাত্র 62 হাজার টাকা ডাউন পেমেন্ট করেই নয়া বাইক বাড়ি নিয়ে যেতে পারেন আপনি। কিন্তু কিভাবে দেখে নিন।

প্রথমে জেনে নেওয়া যাক Himalayan 450 এর বিভিন্ন ভেরিয়েন্টের অন রোড দাম:-
বেস – 3.13 লাখ টাকা
পাস – 3.18 লাখ টাকা
সামিট (ক্যামেট হোয়াইট) – 3.24 লাখ টাকা
সামিট (হ্যানেল ব্ল্যাক) – 3.29 লাখ টাকা

ফাইন্যান্স প্ল্যান

বেস ভেরিয়েন্ট: আপনি যদি সবচেয়ে সস্তা বেস ভেরিয়েন্টটি কিনতে চান তাহলে ন্যূনত 20% ডাউন পেমেন্ট জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি 62,000 টাকা ডাউন পেমেন্ট জমা দেন এবং সেইসাথে 3 বছরের জন্য বাকি টাকা ঋণ নেন তাহলে 10% সুদের হারেমাসিক EMI খরচ পড়বে 8,085 টাকা।

পাস ভেরিয়েন্ট: এক্ষেত্রেও 20% ডাউন পেমেন্ট করতে হবে। সেই হিসেবে 64,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 3 বছরের জন্য 10% সুদের হারে ঋণ নিলে মাসিক EMI খরচ পড়বে 8,198 টাকা।

সামিট ভেরিয়েন্ট (ক্যামেট হোয়াইট): একই রকম ভাবে এখানেও 64,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। 10% সুদের হারে মাসিক EMI খরচ পড়বে 8,374 টাকা।

সামিট ভেরিয়েন্ট (হ্যানেল ব্ল্যাক): টপ মডেলের জন্য ডাউন পেমেন্ট করতে হবে 66,000 টাকা। এর সাথে 10% সুদের হারে 3 বছরের জন্য EMI খরচ হবে 8,487 টাকা।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS