জয়েন করুন

Harley-Davidson-কে জোর টক্কর Classic 350 এর! দেখুন দুই বাইকের মধ্যে কার পাল্লা ভারী?

সম্প্রতি বাজারে এসেছে বিশ্বখ্যাত Harley Davidson এর নয়া বাইক X440। হিরোর সাথে জুটি বেঁধে মাত্র 2.29 লাখ দূর্দান্ত বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকান বাইক জায়ান্ট। দাম দেখে মনে…

Writer Desk
Written By : Writer Desk
Updated Now: July 21, 2023 3:11 AM

সম্প্রতি বাজারে এসেছে বিশ্বখ্যাত Harley Davidson এর নয়া বাইক X440। হিরোর সাথে জুটি বেঁধে মাত্র 2.29 লাখ দূর্দান্ত বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকান বাইক জায়ান্ট। দাম দেখে মনে হতেই পারে যে, বিক্রীর নিরিখে দেশীয় Royal Enfield এর Classic বাইককে পিছনে ফেলতে পারে Harley X440। সত্যিই কী তাই? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

বহুবছর ধরে ভারতীয় বাজারে নিজের মান ধরে রেখেছে Classic 350। ক্রুজার বাইকের সেগমেন্টে একপ্রকার রাজ করছে Royal Enfield এর এই বাইক। অনেকের কাছে স্বপ্নের বাইকেও পরিণত হয়েছে এটি। তবে এবার এই Classic এর টক্কর পড়েছে X440 এর সাথে। 440CC এর Harley এর সামনে 350 CC-র ক্লাসিকের পারফরম্যান্স কেমন দেখে নিন।

Advertisements

ক্ষমতা : হারলে-ডেভিডসন X440 বাইকে রয়েছে 27 bhp ক্ষমতার সাথে আসে। এটি 38nm এর টর্ক তৈরি করতে সক্ষম। Classic এর ক্ষমতা 20 bhp এর। টর্কের পরিমাণও X440 এর থেকে সামান্য কম। কারণ এখানে 27nm এর টর্ক তৈরি হয়। একদিকে Classic 350 তে রয়েছে 5 স্পিড গিয়ার, X440 তে সেখানে 6 স্পিড গিয়ার পাওয়া যায়।

ফিচারস : যদিও সদ্য লঞ্চ হওয়ার কারণে X440 এর মাইলেজ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। অন্যদিকে Classic 36 কিমি মাইলেজ দেয়। ক্লাসিক ফিচার্সের দিক দিয়ে খুবই সাধারণ বাইক। দুই বাইকেই সামনে ও পিছনে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে এবং সাথে রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তবে ক্লাসিকে যেখানে ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিলছে সেখানে X440 তে গোলাকার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল পাবেন আপনি।

ডিজাইন : উভয় বাইকেই থাকছে বেশ বড় সাইজের মাসকুলার ফুয়েল ট্যাংক এবং নিও-রেট্রো ডিজাইন। তবে Classic এর ডিজাইন পুরোপুরি রোডস্টার বাইকের। রেট্রো লুকের সাথে নতুনত্বের ছোঁয়া রয়েছে এখানে। Harley Davidson এ অবশ্য বেশ রংচঙে, ক্লাসিক তার পুরো উল্টো।

দাম : X440 আপাতত তিনটি ভেরিয়েন্টে আসে। যার সর্বনিম্ন ভ্যারিয়েন্টের দাম 2.29 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2.69 লক্ষ টাকা। ক্লাসিকের দাম শুরু হচ্ছে 1.93 লক্ষ থেকে সর্বোচ্চ 2.24 লক্ষ টাকা। (সমস্ত দাম এক্স-শোরুম প্রাইস)।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS