জয়েন করুন

Royal Enfield Bullet : মিলিটারি রংয়ের সাথে বাজারে এল নয়া Bullet, আকর্ষণীয় ডিজাইনের বাইকের দাম দেখে নিন

Royal Enfield এর বিখ্যাত মডেলগুলোর একটি হলো Bullet। আমজনতা তো বটেই বাইকটি এতটাই বেশি ভরসাযোগ্য যে, ভারতীয় সেনাও এই বাইক ব্যবহার করে। গত 2023 সালের 1 সেপ্টেম্বর বাইকটির নতুন ভার্সন…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: February 8, 2024 4:00 PM

Royal Enfield এর বিখ্যাত মডেলগুলোর একটি হলো Bullet। আমজনতা তো বটেই বাইকটি এতটাই বেশি ভরসাযোগ্য যে, ভারতীয় সেনাও এই বাইক ব্যবহার করে। গত 2023 সালের 1 সেপ্টেম্বর বাইকটির নতুন ভার্সন লঞ্চ করে Royal Enfield। নতুন রূপে আসার পর থেকেই Bullet (Royal Enfield Bullet) কে নিয়ে উচ্ছাস বেড়েছে।

Advertisements

নতুন ভার্সন লঞ্চ হওয়ার সাথে সাথে নতুন রং এসেছে বাইকে। আর এই নতুন রংয়ের সাথে বাইকটি অনেক বেশি ঝকঝকে লাগছে। নতুন ভার্সনে দুই মুখ্য কালার হলো মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড। আর এই নতুন রংয়ের কারণে বাইক দুটির দাম বেড়েছে 6000 টাকা। দুইটি বাইকের এক্স শোরুম দাম 1.79 লক্ষ টাকা।

Advertisements

নতুন দুই রং ছাড়াও মিলিটারি ব্ল্যাক ও মিলিটারি রেড রংয়ের সাথেও উপলব্ধ দুই বাইক। তবে নতুন রংয়ের সাথে বাইকটি অনেক বেশি দর্শনীয় হয়ে উঠতে চলেছে। বাইকে থাকছে নয়া ডিজাইনের সিলভার স্ট্রাইপ। মিলিটারি রং ছাড়া সেখানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক, স্ট্যান্ডার্ড মেরুন এবং ব্ল্যাক গোল্ড।

এখানে উল্লেখ্য যে, বাইকটির রংয়ে নতুনত্ব এলেও অন্যান্য কিছুতে তেমন পরিবর্তন আসেনি। আগের মতই বাইকে 350 সিসির ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 20.2hp শক্তি এবং 27Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাসপেনশনের জন্য সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন। বাইকের সামনে 19 ইঞ্চি এবং পিছনে 18 ইঞ্চির চাকা রয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS