জয়েন করুন

KTM এবং Yamaha এর ব্যবসা বন্ধ করবে Pulsar NS 400, মাত্র এই দামে লঞ্চ হচ্ছে নতুন বাইক!

আরো শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসছে NS 400, দাম এবং ফিচারস থাকছে দারুণ

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 9, 2023 6:11 PM

বাজারে সম্প্রতি বেশ কিছু নতুন বাইক নিয়ে এসেছে বাজাজ। Pulsar এর নতুন কিছু মডেল দারুণ বিক্রি চলছে। এসবের মধ্যে খবর আসছে সবচেয়ে বড় Pulsar বাইকের। রিপোর্ট অনুযায়ী 400 সিসি ইঞ্জিন সহ শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে Pulsar 400।

Advertisements

আগামী বছর বাজারে আসতে পারে নয়া বাইক।Pulsar NS 200 চ্যাসিসের ওপরই তৈরি হবে নতুন NS 400। যদিও ডিজাইন চেঞ্জ হবে সামান্য। সেইসাথে NS 200 এর থেকে NS 400 বাইকটি অনেক বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। নতুন বাইকে চ্যাসিস আরো শক্তিশালী হবে। তবে বড় ইঞ্জিন থাকলেও বর্তমান পালসার NS200-এর সমান আকারেই আসতে পারে।

Advertisements

নতুন Pulsar NS 400 আগের থেকে ওজনে বেশ কিছুটা ভারী হতে চলেছে। যদিও বাইকটি Dominar 400 এর থেকে হালকা হতে চলেছে। বাজাজ Dominar এর থেকে ইঞ্জিন ধার করতে পারে। যা মোট 40 PS শক্তি এবং 36 Nm টর্ক তৈরি করতে সক্ষম। এরফলে নতুন NS400 চালককে দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স দেয়।

এখনই অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ডিজাইনে বেশ কতকগুলি পরিবর্তন আসতে পারে। অন্যান্য NS বাইকের মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকবে এই বাইকেও। আসন্ন বাইকে NS সিরিজের অন্যান্য মডেলের মতো এখানেও USD ফর্ক থাকবে। ছয় গতির গিয়ারবক্স এবং একটি স্লিপ অ্যাসিস্ট ক্লাচ থাকবে।

Pulsar NS400 বাইকে কানেক্টিভিটি এবং অন্যান্য ফিচারস থাকবে। LED হেডল্যাম্প সহ নতুন ফিচারসও থাকবে এখানে। প্রসঙ্গত Bajaj Pulsar NS400 বাইকটি Dominar 400-এর নীচেই থাকবে। Dominar 400 এর বর্তমান দাম 2.3 লক্ষ টাকা। সেটি মোট 40hp শক্তি উৎপন্ন করে। তাই আশা করা যায় যে, নতুন Pulsar NS 400 বাইকটির দাম 1.7 লাখের মধ্যেই থাকবে। উল্লেখ্য Pulsar NS 400 এর প্রি-বুকিংও শুরু হয়েছে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS