জয়েন করুন

61 কিমি মাইলেজের সাথে শক্তিশালী ইঞ্জিন, হোন্ডার দুর্দান্ত বাইক এবার আরো সস্তায়

নতুন CD 110 এ পেয়ে যাবেন এত ফিচারস, মাত্র এই দামেই দূর্দান্ত বাইক লঞ্চ করেছে হোন্ডা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 20, 2023 3:03 PM

হোন্ডা মোটরস ভারতে সম্প্রতি তাদের CD110 বাইকের 2023 মডেল লঞ্চ করেছে। হোন্ডার স্পেশ্যাল 10 বছরের ওয়ারেন্টির সাথে আসে গাড়িটি। বাজারে গাড়িটি যে দামে লঞ্চ হয়েছে তাতে সেটি Hero Motocorp এর HF Deluxe এর সাথে জোর টক্কর দেয়। সাশ্রয়ী এই মোটরবাইকে কী ফিচারস এবং দাম রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো।

Advertisements

Honda CD 110 বাইকে , 5-স্পোক সিলভার অ্যালয় হুইল, ইকুয়ালাইজার সহ কম্বি-ব্রেক সিস্টেম (CBS), ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর সহ CD 110 Dream Deluxe ভেরিয়েন্টে আধুনিক ভিসার এবং ফেন্ডারের পাশাপাশি স্টাইলিশ গ্রাফিক্সও উপস্থিত রয়েছে।

Advertisements

 

বাইকে হাই-কোয়ালিটির টিউবলেস টায়ার সহ ডিসি হেডল্যাম্প রয়েছে। গাড়িকে শক্তি জোগানোর জন্য উন্নত স্মার্ট পাওয়ার (eSP) এবং ACG মোটর সহ 109.51 সিসির PGM-FI ইঞ্জিন রয়েছে। গাড়িটি 7,500 rpm এ মোট 8.7 bhp-এর শক্তি এবং 5,550 rpm-এ 9.30 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করে। 4-গতির গিয়ারবক্সের সাথে বাজারে লঞ্চ হয়েছে CD 110। মাইলেজ পেয়ে যাবেন 61 কিমির।

Honda CD 110 গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম রয়েছে 73,421 টাকা। 3 বছরের ওয়ারেন্টি প্যাকেজ থাকলেও সেটিকে 10 বছর পর্যন্ত বাড়াতে পারবেন। এক্ষেত্রে 7 বছরের ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারেন। কিন্তু এজন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে। প্রসঙ্গত, বাজেটের মধ্যেই আপনি শক্তি, কমফোর্ট এবং মাইলেজের অসাধারণ কম্বো পেয়ে যাবেন।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS