বৈদ্যুতিক গাড়ির বাজারে যে লম্বা সময়ের খেলোয়াড় Ola Electric সেটা তারা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। সংস্থাটি এতদিন উন্নতমানের বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে দেশের অন্দরে। কিন্তু শুধু স্কুটারেই থেমে থাকতে চায়না তারা। শীঘ্রই বৈদ্যুতিক মোটরসাইকেলও নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর তার আগে স্বাধীনতা দিবসের দিনই চারটি কনসেপ্ট ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হয়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক সেগুলো নিয়ে।
১) Ola Cruiser :
নাম থেকেই বুঝতে পারছেন যে, এই বাইকটি ক্রুজার শ্রেণীর মধ্যে আসবে। বাইকটির ডিজাইনেই সেই ছাপ স্পষ্ট। সেখানে ষড়ভুজাকৃতির হাউজিং রয়েছে যেখানে সামনের অংশে একটি ষড়ভুজাকৃতির হাউজিং রয়েছে যা LED হেডল্যাম্প এবং DRL সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। সামনে থাকা ফুয়েল ট্যাংকের আকৃতিও রয়েছে লম্বা কুঁজ আকৃতির। গাড়িটির সামনে টুইন-ডিস্ক ব্রেক সহ একটি টেলিস্কোপিক ফর্ক সেটআপ দ্বারা সাসপেনশন দেওয়া হয়েছে। গাড়িটির পিছনের দিকে মনোশক এবং সামনে থাকছে ডিস্ক ব্রেক।
২) Ola Adventure :
যারা Adventure পছন্দ করেন বিশেষ করে তাদের জন্যই এই বাইকটি এনেছে Ola। আপনি এখানে তীক্ষ্ণ ডিজাইন পেয়ে যাবেন। Adventure বাইকেও এলইডি লাইট পডের ক্লাস্টারের সাথে LED DRL সহ, লম্বা উইন্ডস্ক্রিন পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার বাইকটি তৈরি হয়েছে রুক্ষ শুষ্ক থেকে বিভিন্ন ভূখণ্ডে চালানোর জন্য। কারণ সেখানে বেশ ভাল পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। সামনে 19 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির ওয়্যার-স্পোক হুইল দেখা যাচ্ছে এই বাইকে।
৩) Ola Roadster :
৪) Ola DiamondHead :