জয়েন করুন

Royal Enfield নয়, এবার বাইকের বাজার মাত করবে এই কোম্পানি! শীঘ্রই আসছে তুখোড় এই বাইক

মস্ত Comeback করেছে এই কোম্পানি, নতুন Bobber স্টাইলের বাইক বাজার কাঁপাবে!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 9, 2023 6:51 PM

সদ্যই নতুন বাইকের ঘোষণা করেছে Jawa Yezdi। লেটেস্ট BS-6 স্টেজ-2 স্ট্যান্ডার্ড মেনেই ইঞ্জিনে পরিবর্তন এনেছে কোম্পানি। রাইডারদের সুবিধার জন্য সেখানে একগুচ্ছ নতুন আপডেট এসেছে। নতুন চমক নিয়েই বাজারে ফিরছে Jawa বাইকটি। তাহলে প্রতিযোগিতায় কেমন অবস্থানে রয়েছে দেখে নেওয়া যাক চলুন।

Advertisements

1 সেপ্টেম্বরই বাজারে এসেছে Bullet 350, আর এই বাইকের দাম রয়েছে 1.73 লক্ষ টাকা। কদিন আগেই Jawa কোম্পানিটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Royal Enfield Bullet 350 বাইকের নতুন ভার্সন এসেছে। সাথে কদিন আগেই HD X440 এবং ট্রায়াম্ফ Speed 400 বাইকটিও এসেছে বাজারে। সব মিলিয়ে প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতার সংখ্যা বেড়েছে বেশ অনেকটা।

Advertisements

ইঞ্জিন : নতুন Jawa বাইকে থাকছে 334 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 30.22 হর্সপাওয়ার এবং 32.74 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। আরামে চালানোর জন্য থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

ফিচারস : ব্রেকিং সাসপেনশনে পরিবর্তন এলেও নতুন কি ফিচারস যোগ হচ্ছে তা এখনো তেমন কিছু জানা যায়নি। তবে Jawa Bobber 42 তে মাল্টি স্পোক অ্যালয় হুইল গাড়িটির লুক অনেকখানি বাড়িয়ে দেয়। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

দাম : Jawa 42 Bobber বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.13 লক্ষ টাকা। উল্লেখ্য যে, বাইকটি ঠিক কবে লঞ্চ হচ্ছে সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS