জয়েন করুন

Honda CB350 : Classic ছেড়ে কিনুন 24 হাজার টাকা সস্তা এই বাইক, মিলবে উন্নত ইঞ্জিন এবং লেটেস্ট টেকনোলজি

কয়েকদিন আগেই ভারতে নতুন CB350 লঞ্চ করে Honda। রেট্রো ক্লাসিক ডিজাইনের বাইকটি নিয়ে বেশ সাড়া পড়ে। অল্প কয়েকদিনের মধ্যেই বাইকটি মন জিতে নেয় বাইকপ্রেমীদের। ভারতের বাজারে CB 350 বাইকের মূখ্য…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: February 23, 2024 4:43 PM

কয়েকদিন আগেই ভারতে নতুন CB350 লঞ্চ করে Honda। রেট্রো ক্লাসিক ডিজাইনের বাইকটি নিয়ে বেশ সাড়া পড়ে। অল্প কয়েকদিনের মধ্যেই বাইকটি মন জিতে নেয় বাইকপ্রেমীদের। ভারতের বাজারে CB 350 বাইকের মূখ্য প্রতিযোগী Royal Enfield এর Classic 350। এতদিন Royal Enfield Classic একচ্ছত্র বাজার দখল করলেও এবার সেই বাজারের বড় অংশ দখলের চেষ্টায় রয়েছে Honda।

Advertisements

Honda CB350 বাইকের দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো হলো DLX এবং DLX Pro। দুই ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকা এবং 2.17 লক্ষ টাকা। কলকাতায় DLX বাইকের অন রোড দাম পড়বে 2.32 লাখ টাকা। CB350 DLX Pro বাইকটির অন রোড দাম পড়বে 2.51 লক্ষ টাকা।

Advertisements

তাহলে Honda এবং Royal Enfield Classic বাইকের দামে কত ফারাক রয়েছে?
Royal Enfield Classic বাইকের এক্স শোরুম দাম পড়বে 2.24 লক্ষ টাকা। অন্যদিকে Bullet বাইকের দাম পড়বে 1.73 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। অর্থাৎ Royal Enfield Classic 350 বাইকের থেকে 24,000 টাকা সস্তা নতুন Honda CB35O।

ফিচারস কেমন রয়েছে Honda বাইকের?
Honda CB35O বাইকে রয়েছে 348 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 20.7hp শক্তি এবং 29.4 Nm টর্ক উৎপন্ন করে। বাইকে রয়েছে 35 কিমির মাইলেজ। বাইকে সামনের চাকায় পেয়ে যাবেন টেলিস্কপিক ফর্ক এবং পিছনে নাইট্রোজেন চার্জ সাসপেনশন। এছাড়া Honda CB350 বাইকে পেয়ে যাবেন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার এবং গিয়ার ইন্ডিকেটর ইত্যাদির মতো আধুনিক ফিচারস।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS