জয়েন করুন

Yamaha R15-র নতুন মডেলের সামনে পাত্তা পাবেনা KTM, স্মার্ট ফিচার্সের সঙ্গে থাকছে দমদার ইঞ্জিন! দাম কত?

Yamaha এর নতুন বাইক ঝড় তুলবে বাজারে, Pulsar সহ অন্যান্য গাড়ি পাত্তা পাবেনা R15 এর সামনে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 17, 2023 5:15 PM

বাজারে এসে গেল নতুন Yamaha R15। নয়া ডিজাইন ল্যাঙ্গুয়েজ বাজারে বেশ ঝড় তুলতে চলেছে। গাড়িটির নতুন ভার্সন R15 এর মুখ্য প্রতিযোগী Pulsar কে দারুণ টেক্কা দিয়েছে। এককথায় এবার যে নতুন R15 এসেছে তা একেবারেই অনবদ্য। বিশেষ করে নতুন ‘Dark Night’ কালারের সাথে বাইকটি আরো দারুণ হয়ে ওঠেছে।

Advertisements
R15 V4 বাইকে ডিজাইনের যেমন পরিবর্তন এসেছে তেমনই ইঞ্জিন হয়েছে আরো শক্তিশালী এবং যুক্ত হয়েছে নয়া ফিচারস। দেখে নিন বাইকটির সম্পর্কেঃ-

ইঞ্জিন : ইয়ামাহা R15 ডার্ক এডিশন 2023 এ বাইকে রয়েছে 155সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। যেটি কিনা 18.4bhp শক্তি এবং 14.2Nm টর্ক জেনারেট করে। 6-স্পীড গিয়ারবক্সের সাথে বাজারে লঞ্চ হয়েছে বাইকটি। গাড়িটির অ্যারোডায়নামিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ বাইকের আবেদন বাড়ানোর সাথে সাথে উচ্চগতিতেও বেশ সাহায্য করবে।

Advertisements

গাড়িটি কত লম্বা : Yamaha R15 V4 গাড়িটির দৈর্ঘ্য 1990 মিমি, প্রস্থ 725 মিমি এবং উচ্চতা 1135 মিমি। হুইলবেসের দৈর্ঘ্য রয়েছে 1325mm এবং গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 170mm। রাস্তার ওপর থেকে বাইকটির সিটের উচ্চতা রয়েছে 815mm।

ফিচারস : স্পোর্টি ডিজাইনের ওয়ান প্রজেকশন LED পজিশন লাইট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ,ক্লিপ-অন হ্যান্ডেলবার, সম্পূর্ণ ডিজিটাল LCD মিটার কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ইত্যাদির সমর্থন পাবেন আপনি। TFT ইন্সট্রুমেন্ট কনসোলের মাধ্যমে ব্লুটুথ কানেকশনও পেয়ে যাবেন আপনি। এছাড়া ডে-নাইট মোড, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর এবং পার্কিং লোকেশনের মতো বৈশিষ্ট্যগুলিও থাকছে সেখানে।

নিরাপত্তা : Yamaha R15 Dark Edition 2023-এ সামনে USD ফর্ক আপফ্রন্ট এবং মনোশক রিয়ার সাসপেনশন সেটআপ রয়েছে। গাড়িতে ব্রেকিংয়ের জন্য 282 মিমি ফ্রন্ট ডিস্ক এবং 220 মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ডুয়াল চ্যানেল ABS থাকছে সেখানে।

মাইলেজ : ARAI দ্বারা নির্ধারিত 45 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি।

দাম : গাড়িটির দাম শুরু হচ্ছে 1.81 লক্ষ টাকা (Ex-showroom) থেকে। টপ ভেরিয়েন্টের জন্য 1.93 লক্ষ টাকা (Ex-showroom) দিতে হবে আপনাকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS