জয়েন করুন

Honda, Suzuki-দের হারাতে লঞ্চ করলো TVS-র নতুন স্কুটার, মাইলেজ ও ফিচার্স দেখে মন ভরে যাবে

একগুচ্ছ ফিচারের সাথে লঞ্চ হয়ে গেল TVS Jupiter, দেখুন দাম ও মাইলেজ

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 5, 2023 9:56 PM

TVS Jupiter ZX: বাইক এবং স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুইচাকার বাজারে পরিণত হয়েছে ভারত। কিন্তু সেখানেই থেমে নেই বাজার, ধীরে ধীরে পরিসরে আরো বাড়তে থাকছে এই সেগমেন্ট। আর এই বাজারের, বিশেষ করে স্কুটারের ক্ষেত্রে বড় জায়গা নিয়ে রেখেছে Suzuki Access 125 এবং Honda Activa 6G। কিন্তু নতুন Jupiter ZX Drum SmartXonnect স্কুটার সেই একচ্ছত্র বাজারে ভাগ বসাতে চলেছে।

Advertisements

সম্প্রতি TVS তাদের Jupiter স্কুটার লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (62kmpl)। আবার দামও কম, কারণ যেখানে Honda Activa কিনতে ন্যূনতম 78,269 টাকা খরচ হবে আপনার সেখানে Jupiter এর পিছনে 72,000 টাকা খরচ করলেই হবে। প্রথমে বেশ কয়েকটি ভার্সনে লঞ্চ হয় Jupiter এবং সেগুলো বাজারে বেশ ভালই বিক্রি হয়। তবে সদ্যই নতুন অবতারে লঞ্চ হয়েছে গাড়িটি।

Advertisements

আগে এই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছিল TVS  Jupiter, দাম সমেত তালিকা দেখে নিন  

TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 88,088 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(আপনাদের জানিয়ে দিই যে, উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুমের দাম)

নতুন ভার্সন ZX Drum SmartXonnect সস্তায় ZX এর সমস্ত ফিচার নিয়ে হাজির। স্টারলাইট ব্লু এবং অলিভ গোল্ড রংয়ের সাথে লঞ্চ করেছে TVS। বাজারে গাড়িটি 84,468 টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়েছে। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নমানের। Jupiter এ রয়েছে 110CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।

6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।
এক নজরে স্কুটারের দাম

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS