জয়েন করুন

নতুন Ola S1 নাকি Hero Splendor Plus, বাজেটের মধ্যে কোনটা বেস্ট? তুলনা দেখে বিচার করুন

Ola S1 Vs Hero Splendor Plus, দুই গাড়ির মধ্যে সারা কোনটি দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 29, 2023 4:08 PM

জ্বালানি তেলের ঝঞ্ঝাট থেকে বাঁচতে বহু মানুষের কাছে অপশন হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। ধীরে ধীরে বাজারের বড় অংশ দখল করছে নতুন ই স্কুটার গুলো। এক্ষেত্রে Ola S1 এর শেয়ার সবচেয়ে বেশি। তবে Ola স্কুটারকে বড়সড় চ্যালেঞ্জ জানিয়েছে Hero Motocorp এর Splendor Plus।

Advertisements

এখন কথা হচ্ছে নিত্য ব্যবহারের। এক্ষেত্রে দুই স্কুটারই ব্যপক উপযুক্ত। তাহলে কোনটা নেবেন আপনি? 1 লাখের বাজেটেই উপলব্ধ দুটি গাড়ি। তাহলে চলুন তুলনা করে দেখে নেওয়া যাক আপনার জন্য উপযুক্ত কোনটি।

Advertisements

1) ইঞ্জিন এবং পাওয়ারট্রেন
Hero Splendor গাড়িতে রয়েছে একটি 97 সিসির এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 8.05 Nm টর্ক তৈরি করতে সক্ষম। আবার Ola S1 Gen 2 স্কুটারকে শক্তি যোগাচ্ছে 4 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। স্কুটারটি সর্বোচ্চ 11kW শক্তি উত্পন্ন করতে সক্ষম।

2) মাইলেজ
Ola স্কুটারে রয়েছে একগুচ্ছ রাইডিং মোড। একবার ফুল চার্জে স্কুটারটি মোট 195 km মাইলেজ দেয়। Hero বাইকটি প্রতি লিটারে 65 থেকে 70 কিমি ছুটতে সক্ষম। কিন্তু যেখানে Ola S1 চার্জ হতে 6.5 ঘণ্টা সময় নেয় সেখানে Hero Splendor 5 মিনিটের আগেই ট্যাংকি ফুল করে নিতে সক্ষম।

3) ফিচার্স
Ola অবশ্য গতির দিক থেকে এগিয়ে। কারণ Ola S1 Gen 2 এর সর্বোচ্চ গতি 120kmph। অন্যদিকে Hero Splendor Plus সর্বোচ্চ 87 kmph গতিতেই ছুটতে পারে। ফিচারসের দিক থেকেও স্কুটারটি এগিয়ে। কারণ S1 Gen 2 স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, টাচস্ক্রিন ডিসপ্লে, OTA আপডেট, মিউজিক কন্ট্রোল ইত্যাদি। আর এরকম কোনো ফিচারস নেই বাইকে।

4) দাম
দামেও বেশ তফাৎ রয়েছে। Ola S1 Gen 2 এর এক্স শোরুম দাম 1.47 লাখ টাকা। অন্যদিকে Hero Splendor Plus এর দাম শুরু হচ্ছে মাত্র 75,000 টাকা থেকে। এক্ষেত্রে বলাই বাহুল্য যে, খরচের দিক থেকে Hero এর বাইকটিই সেরা। মেন্টেন্যান্স কম হওয়ার সাথে সাথে তেল খরচও কম Hero Splendor Plus বাইকের।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Bajaj Pulsar N150: 130 এর টপ স্পিড সহ দারুণ মাইলেজ, শীঘ্রই নতুন Pulsar বাইক নিয়ে আসছে Bajaj বাজারে ঝড় তুলতে আসছে নতুন Honda Activa 7G, মাইলেজ এবং ইঞ্জিনে থাকছে বড় পরিবর্তন পেট্রোল নয়, নতুন জ্বালানিতে চলবে বাইক! পরিবেশ রক্ষার স্বার্থে বড় পদক্ষেপ নিল TVS