জয়েন করুন

Ola, Ather-কে ধরাশায়ী করতে তুখোড় ই-স্কুটার লঞ্চ করলো Okinawa! দাম 50 হাজারের সামান্য বেশি

আর নেই চিন্তা সস্তায় দুর্দান্ত স্কুটার নিয়ে এল Okinawa, একবার চার্জে গাড়ি যাবে এতদূর!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 26, 2023 3:32 PM

ইলেক্ট্রিক স্কুটারের রমরমা বেশ বেড়েছে দেশজুড়ে। বেশ কম দামেই কিনতে পারেন বিভিন্ন ই-স্কুটার। যদিও মোটামুটি মান সম্পন্ন স্কুটারের দাম অনেকটাই বেশি। কিন্তু আপনি যদি ইলেক্ট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে Okinawa দারুণ ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে আপনার জন্য। চলুন দেখা যাক কী কী সুবিধা পাবেন আপনি।

Advertisements

এর আগেও ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করেছে সংস্থাটি। কিন্তু এবার একেবারে ব্র্যান্ড নিউ লুকে Okinawa Okhi-R30 গাড়িটি লঞ্চ করেছে তারা। আগের অন্যান্য স্কুটারের ওপর বড় মাপের আপগ্রেড করেই তৈরি করা হয়েছে নতুন ই-স্কুটারটিকে। নতুন ব্যাটারি প্যাকের সাথে দারুণ শক্তি নিয়ে হাজির হয়েছে Okinawa Okhi-R30।

Advertisements

মাইলেজ এবং ইঞ্জিন : Okinawa Okhi-R30 60 কিমি পর্যন্ত ছুটতে পারে একবার চার্জে। সর্বাধিক 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে স্কুটারের। মোট 250Watt এর মোটরের সাথে বাজারে আসে গাড়িটি।

ফিচারস : এপ্রোন-মাউন্টেড হেডলাইট এবং একটি গ্লস-ব্ল্যাক ফিনিশ সহ আসে Okinawa Okhi-R30। ডিজিটাল স্পিডোমিটার সহ অ্যান্টি থেফট অ্যালার্ম, জিপিএস নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি।

ব্যাটারি : 1.34kWh এর ব্যাটারি পাওয়া যায় এখানে। যা আপনি রিমুভ করতে পারেন। অর্থাৎ দূর যাত্রার প্রয়োজনে রাস্তার মাঝে চার্জ ফুরিয়ে গেলে চার্জড ব্যাটারি যোগ করে আবার চলতে পারেন। পাঁচ ঘন্টায় সেটি সম্পূর্ন চার্জ ও হয়ে যায়। এবং ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনি।

দাম : 150 কেজি পর্যন্ত ওজন পরিবহনে সক্ষম এই স্কুটারটি মোট পাঁচটি কালার অপশনের সাথে আসে। বাজারে এই ই-স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 61,534 টাকা থেকে।

আরও পড়ুন

Apache RTR 160 4V Price in India : বাজারে এল TVS এর নতুন Apache, একবার দেখলে চোখ সরানোই মুশকিল! EV battle, TATA Nexon Vs Mahindra XUV 400 , কোন বৈদ্যুতিক গাড়ি সেরা, এবং কোনটি কিনবেন আপনি? দেখে নিন এখানে Electric scooter : মাইলেজ থেকে গতি, বাজারের সেরা এই 3 ইলেকট্রিক স্কুটার নতুন Bajaj Pulsar N160 বাকিদের থেকে এতটা এগিয়ে! কম বাজেটে কামাল করে দেখাল Bajaj Upcoming EV : জলদিই বাজারে আসছে সেরা 5 বৈদ্যুতিক গাড়ি, পাবেন লম্বা মাইলেজ এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা